বুধবার অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করল হাওয়া অফিস। ইতিমধ্যেই রাজ্যের পাঁচ জেলায়  ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 


বুধবার অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করল হাওয়া অফিস। ইতিমধ্যেই রাজ্যের পাঁচ জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে বুধবার এবং বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, বিধাননগর ছিনতাইকাণ্ডে পুলিশের জালে মূল পান্ডা, ধৃতকে আজই আদালতে তুলবে পুলিশ

আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থিত। আগামী দুদিনে বাংলার ওপর দিয়ে বিহারের দিকে যাবে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা নদিয়া মুর্শিদাবাদের উপর দিয়ে যাবে এই নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা পাটনা ধানবাদ এর ওপর দিয়ে বীরভূম হয়ে বাংলাদেশের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এই পাঁচ জেলার দু'এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা।

কাছে হাতজোড় করতে যাচ্ছেন', মমতার দিল্লি সফর ঘিরে কটাক্ষ দিলীপের

কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে।
 বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এই তিন জেলার দু'এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়।

আরও পড়ুন, চব্বিশে চোখ, বিকেলের সোনিয়া-মমতার চায়ে পে চর্চায় জোটের জল্পনা

আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদে। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে। এদিকে নিম্নচাপের মাঝে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে বুধবার এবং বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


উল্লেখ্য, এদিকে একটানা বৃষ্টি জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফিরছে জুন মাসের উত্তরবঙ্গের স্মৃতি। ভারী বৃষ্টির জেরে জল দাঁড়িয়ে যাচ্ছে জমিতে। চাষ-আবাদ সহ একাধিক ইস্যুতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন সাধারণ মানুষ। তার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাতেও চরম ভুক্তভুগী রাজ্যের একাধিক এলাকা। কোথায় জলের নিচে রাস্তা, পানীয় জলের কল, কোথাও আবার ঘরে মধ্যেই ঢুকেছে ভরা বর্ষার জল। তারই সঙ্গে ডেঙ্গুর আতঙ্কও ঘুরছে শহরজুড়েই।

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে 

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায় 

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ 

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস