MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Farmer ID: ফার্মার আইডি না থাকলে পিএম কিষাণের টাকা পাবেন না কৃষকরা, জানুন কীভাবে করবেন

Farmer ID: ফার্মার আইডি না থাকলে পিএম কিষাণের টাকা পাবেন না কৃষকরা, জানুন কীভাবে করবেন

সরকারি প্রকল্প থেকে কৃষকরা যাতে স্বচ্ছভাবে সুবিধা পান, তা নিশ্চিত করতে কৃষকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যে কোনও সরকারি ভর্তুকি, ঋণ বা সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা পেতে ফার্মার আইডি বা কৃষক পরিচয়পত্র (Farmer ID) থাকা অপরিহার্য হয়ে উঠেছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 03 2026, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : AI

সরকারি প্রকল্প থেকে কৃষকরা যাতে স্বচ্ছভাবে সুবিধা পান, তা নিশ্চিত করতে রাজ্য সরকার কৃষকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। যে কোনও সরকারি ভর্তুকি, ঋণ বা সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা পেতে ফার্মার আইডি বা কৃষক পরিচয়পত্র (Farmer ID) থাকা অপরিহার্য হয়ে উঠেছে। ঠিক যেমন প্রত্যেক নাগরিকের জন্য আধার কার্ড প্রয়োজন, তেমনি এই ডিজিটাল পরিচয়পত্রটি এখন প্রত্যেক কৃষকের জন্য বাধ্যতামূলক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

কৃষকরা নির্দিষ্ট পোর্টালে গিয়ে তাঁদের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অবশ্যই আধার নম্বর এবং সংশ্লিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি যাচাই করার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি শুধুমাত্র সেইসব কৃষকরাই পাবেন, যাঁদের কৃষক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এছাড়াও, সার, বীজ এবং কৃষি সরঞ্জামের উপর ভর্তুকি শুধুমাত্র ফার্মার আইডি থাকা কৃষকরাই পাবেন। এই কৃষকরা রাজ্য সরকারের অন্যান্য কৃষি প্রকল্প থেকেও সুবিধা পাবেন।

36
Image Credit : Asianet News

এই অভিযানটি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ‘এগ্রি স্ট্যাক’ প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেস তৈরি করা। , কৃষকরা কমন সার্ভিস সেন্টারের (সিএসসি) মাধ্যমে নিজেরাই তাঁদের কৃষক আইডি তৈরি করতে পারবেন।

46
Image Credit : Gemini AI

এছাড়াও, আপনি বাড়ি বসেও ফার্মার আইডি বানিয়ে নিতে পারবেন। এই ডিজিটাল কার্ডটি নিজে তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং স্বচ্ছ। আপনাকে শুধু নীচের সহজ ধাপগুলি অনুসরণ করতে হবে।

56
Image Credit : Getty

রেজিস্ট্রেশন পদ্ধতি:

1) https://wbfr.agristack.gov.in/farmer-registry-wb/#- এই লিঙ্কে ক্লিক করে পোর্টাল ওপেন করুন।

2) Farmer Login এ গিয়ে Create Account এ ক্লিক করুন।

3) আধার নম্বর দিন, OTP দিয়ে Authentication করুন এবং একটি Password তৈরি করুন।

4) আবার মোবাইল নম্বর ও Password দিয়ে Log in করুন।

5) Log in করার পর আধার অনুযায়ী আপনার নাম ঠিকানা আসবে, সেখানে Register as Farmer এ ক্লিক করুন।

6) ফোন নম্বর পরিবর্তনের দরকার না থাকলে No করুন।

7) Caste সিলেক্ট করুন।

8) Residential Status এ নিজের গ্রাম সিলেক্ট করুন।

9) Ownership Details এ Owner সিলেক্ট করুন।

10) Fetch Land Details এ গিয়ে জেলা, ব্লক, মৌজা সিলেক্ট করুন। Survey Number এর ঘরে আপনার Plot No / দাগ নম্বর দিন। Submit করুন।

11) Select Owner & Identifier Name সিলেক্ট করুন।

12) ROR অনুযায়ী আপনার সব Plot No গুলো Select All করুন।

13) Submit করুন।

14) Verify All Land এ ক্লিক করুন।

15) সব জমি ✅ হয়ে যাবে।

16) Consent এর ঘরে ✅ টিক দিন।

17) শেষে Submit through Aadhaar OTP দিন। OTP দিলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ।

66
Image Credit : social media

আপনার কৃষক আইডি (Farmer ID) প্রস্তুত হয়ে যাবে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার Farmer ID মোবাইলে SMS এর মাধ্যমে চলে আসবে। আপনারা চাইলে নিকটবর্তী CSC সেন্টার থেকেও এই কাজটি করতে পারবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja 2026: ১২,৪০০ নতুন পুজোকে অনুমোদন! ইডেনের মেগা শো থেকে আরও কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
Recommended image2
Balurghat News: বালুরঘাটে শিব মন্দিরে ভাঙচুর, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত
Recommended image3
Now Playing
Panama Earthquake: ৮ মাত্রার ভূমিকম্পে পানামায় ভাঙল বহুতল! বড় রাস্তায় ফাটল, চলছে আফটারশক
Recommended image4
Now Playing
ওদের মুখে আলকাতরা লেগে, তাই ককরোচদের মুখোশে.... বিস্ফোরক দাবি সুকান্তর
Recommended image5
Now Playing
Abhishek Banerjee : জ্ঞানেশ কুমারকে নিয়ে এ কী বললেন অভিষেক, শুভেন্দুকে খোঁচা সাংসদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved