Humayun Kabir: শুভেন্দু অধিকারী-র মত এবার রাজ্যের আরও এক নেতা দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন। তৃণমূল ছেড়ে নিজের দল 'জনতা উন্নয়ন পার্টি'(Janata Unnayan Party) খুলে বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে লড়বেন বলে জানালেন হুমায়ুন কবীর।
Humayun Kabir: শুভেন্দু অধিকারী-র মত এবার রাজ্যের আরও এক নেতা দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন। তৃণমূল ছেড়ে নিজের দল 'জনতা উন্নয়ন পার্টি'(Janata Unnayan Party) খুলে এবারের বঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে লড়বেন বলে জানালেন হুমায়ুন কবীর। আজ, বুধবার ১৮টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে, রবিরারের মধ্যে বাকি সব কটি কেন্দ্রে জেইউপি টিকিটে কারা লড়বেন তা জানিয়ে দিলেন হুমায়ন। বাম, কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না। মিম-এর সঙ্গে আসন ভাগাভাগি করে লড়বে জনতা উন্নয়ন পার্টি। তবে বহরমপুরে অধীর চৌধুরীকে সমর্থন জানিয়ে প্রচার করবেন হুমায়ন কবীর।
ভবানীপুরে অবাঙালি মুসলিম প্রার্থী দিচ্ছেন হুমায়ুন কবীর
ভবানীপুর ও নন্দীগ্রামেও তার দল প্রার্থী দিচ্ছে বলে হুমায়ুন জানান। ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্য়ে দ্বৈরথে এক অবাঙালি মুসলিম প্রার্থী JUPর হয়ে লড়বেন বলে হুমায়ন জানান। নন্দীগ্রামেও তার প্রার্থী ঠিক আছে, রবিবার এই দুটি কেন্দ্র জনতা উন্নয়ন পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও মুর্শিদাবাদের দাপুটে এই নেতা জানালেন।
রেজিনগরে ৮০ হাজার, নওদায় ৪০ হাজারে জেতার দাবি করলেন হুমায়ুন
মুর্শিদাবাদ জেলার দুটি কেন্দ্র- রেজিনগর ও নওদা থেকে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে লড়বেন হুমায়ন। ২০১১ বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে রেজিনগর থেকে লড়ে জিতে বিধায়ক হয়েছিলেন হুমায়ন। তবে পাঁচ বছর বাদে তৃণমূল ছেড়ে নির্দল প্রার্থী হয়ে লড়ে রেজিনগরে দ্বিতীয় হয়েছিলেন তিনি। গতবার রেজিনগর থেকে বড় ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের রবিউল আলম চৌধুরী। অন্যদিকে, নওদা থেকে গত দুবার জিতেছেন তৃণমূলের সাহিনা মোমতাজ খান। হুমায়ুন কবীর ঘোষণা করেন, রেজিনগর থেকে তিনি ৮০ হাজার ও নওদা আসন থেকে ৩০ থেকে ৪০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন।
রাজ্যের ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছেন হুমায়ুন
আজ, বুধবার হুমায়ন ১৮টি কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন। এর আগে ৪০টি আসনে প্রার্থীদের নাম জানিয়ে ছিলেন তিনি। বামেদের সঙ্গে জোট হচ্ছে না ধরেই হুমায়ন রাজ্যের ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছেন। বহরমপুরে অধীর চৌধুরীকে সমর্থন করে তাকে জেতানোর চেষ্টা করবে তার দল, এমন কথাও বলেন হুমায়ুন। রাজ্যের মুসলমানদের মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন করেছেন হুমায়ুন। বেলডাঙা, ফরাক্কায় তার দলের প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রধানের।


