- Home
- West Bengal
- Humayun Kabir net worth: হুমায়ুন কবীরের বাড়ি নেই, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর চমকে দেবে আপনাকে
Humayun Kabir net worth: হুমায়ুন কবীরের বাড়ি নেই, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর চমকে দেবে আপনাকে
Humayun Kabir net worth: এক বা দু কোটি নয়, সাড়ে পাঁচ কোটিরও বেশি টাকার সম্পত্তির মালিক হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রী মীরা সুলতান। রইল কর্তাগিন্নির বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব।

পঞ্চায়েত সদস্য থেকে উত্থান
একটা সময় পঞ্চায়েত সদস্য ছিলেন হুমায়ুন কবীর। সেখান থেকেই বিধায়ক হয়ে বিধানসভায় যাত্রা। বর্তমানে নতুন দল আম জনতার উন্নয়ন পার্টির প্রধান। একাধিকবার দলবদল। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। এবার জেনে নিন হুমায়ুন কবীর ঠিক কত টাকার সম্পত্তির মালিক।
প্রার্থী
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি- রাজ্যের প্রথম সারির তিনটি দলের সঙ্গে কোনও না কোনও সময় যুক্ত ছিলেন হুমায়ুন কবীর। তবে এখন তিনি আম জনতার উন্নয়ন পার্টির প্রধান বা চেয়ারম্যান পদে রয়েছেন। নিজের দলের প্রার্থী হিসেবে মুর্শিদাবাদের নওদা আর রেজিনগর- এই দুটি বিধানসভা কেন্দ্রে লড়ছেন হুয়ামুন কবীর।
মনোয়নন দাখিল
সম্প্রতি মনোনয়ন দাখিল করেছেন, হুমায়ুন কবীর। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ টাকার মালিক হুমায়ুন কবীর আর তাঁর স্ত্রী। পাশাপাশি রয়েছে তাঁর শিক্ষাগত যোগ্যতা আর অভিযোগ নামার হিসেবও।
বার্ষিক আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী হুমায়ুন কবীরের বার্ষিক আয় ১৩ লক্ষ ২৬ হাজার টাকা। মূলত ব্যাবসা থেকেই এই বিশাল অঙ্কের টাকা রোজগার করেন তিনি। তাঁর হাতে নগদের পরিমাণ ৪ লক্ষ ৫২ হাজার টাকা।
হুমায়ুনের সঞ্চয়
হুমায়ুন কবীর জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্ক ও বিমায় তাঁর বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ৬২ হাজার টাকা। হুমায়ুনের ৩৩ লক্ষ টাকা মূল্যের একটি বিলাশবহুল গাড়ি রয়েছে।
অস্থাবর সম্পত্তি
হুমায়ুন কবীর জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণে ৪৫ লক্ষ ৫৬ হাজার টাকা ১৭৬ টাকা। মুর্শিদাবাদে তাঁর একটি চাষযোগ্য জমী রয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লক্ষ টাকা।
বাড়ি নেই, সোনা আছে
নির্বাচনী হলফনামা অনুযায়ী হুমায়ুন কবীরের নিজের নামে একটিও বাড়ি নেই। তবে তাঁর সোনাদানার পরিমাণ অনেকরটাই তাঁর কাছে ৩৪.৫ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য ৫ সক্ষ ১৭ হাজার ৫০০ টাকা।
হুমায়ুনের স্ত্রী মীর সুলতানের সম্পত্তি
হুমায়ুন কবীরের স্ত্রী মীরা সুলতানও বিপুল সম্পত্তির মালকিন। স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৮ লক্ষ ৫৮ হাজার ৬৭৩ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৩ টাকা।
বাড়ি আর সোনার হিসেব
৬৩২.৫ গ্রাম সোনার মালিক হুমায়ুনের স্ত্রী মীরা। এই মুহূর্তে যার বাজারমুল্য প্রায় ৯৪ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। হুমায়ুনের স্ত্রী নিজে একটি বসতবাড়ির মালিক। যার বর্তমান বাজারমূল্য ৯০ লক্ষ টাকা।
কর্তা-গিন্নির মোট সম্পত্তি
হুমায়ুন কবীর সব মিলিয়ে নিজেই আড়াই কোটি টাকার মালিক। আর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ২ কোটি। কর্তাগিন্নির সাড়়ে ৫ কোটি টারাও বেশি সম্পত্তি রয়েছে।
পড়াশুনা আর অভিযোগ-নামা
হুমায়ুন কবীর ২০১৭ সালে হিমালয়ান ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেন। সেটাই তাঁর সর্বোচ্চ শিক্ষা। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি-সহ ৪টি মামলা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

