'ইস্তফা দেব তাহলে আমাকে আমেরিকা যেতে দিক', অভিষেককে নিয়ে বিস্ফোরক কথা ফাঁস মদনের

মদনের দাবি, অভিষেক নাকি বলেন, "আমি যে ছেড়ে দেব, তার বদলে আমায় কী দেবে?" এরপর আমেরিকা যাওয়া, আদালতের অনুমতি এবং একাধিক শর্ত নিয়ে দু'জনের মধ্যে কথোপকথন হয় বলেও দাবি করেছেন মদন মিত্র। 

Share this Video

একেবারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের অভিজ্ঞ বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, প্রায় ১৫ দিন আগে তিনি ও কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তিনি নাকি নিজেই সব দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন এবং বলেন, "সবকিছুর জন্য আমাকেই দায়ী করুন, আমাকে মুক্তি দিন।" এরপর কী জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মদনের দাবি, অভিষেক নাকি বলেন, "আমি যে ছেড়ে দেব, তার বদলে আমায় কী দেবে?" এরপর আমেরিকা যাওয়া, আদালতের অনুমতি এবং একাধিক শর্ত নিয়ে দু'জনের মধ্যে কথোপকথন হয় বলেও দাবি করেছেন মদন মিত্র।

Related Video