- Home
- West Bengal
- India Govt Maternity Allowance: গর্ভবতী হলেই মিলবে ২১ হাজার টাকা, মাতৃত্বকালীন ভাতা চালু এই রাজ্যে
India Govt Maternity Allowance: গর্ভবতী হলেই মিলবে ২১ হাজার টাকা, মাতৃত্বকালীন ভাতা চালু এই রাজ্যে
India Govt Maternity Allowance: গর্ভবতী হলেই এবার মিলবে সরকারি সহায়তা। কেন্দ্রের ঘোষণায় মুখে হাসি অসহায় দুঃস্থ পরিবারের মহিলাদের বা নতুন মায়েদের। অন্তসত্ত্বা হলেই মিলবে টাকা। কীভাবে পাবেন এই টাকা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

গর্ভবতী মায়েদের জন্য কেন্দ্রের নতুন ঘোষণা
সমাজে পিছিয়ে পড়া বা আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য বাংলা সহ গোটা দেশেই চালু রয়েছে বিভিন্ন আর্থিক সহায়তার প্রকল্প। যেমন- অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধভাতা, বিধবা ভাতা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা। আর এবার কেন্দ্রীয় সরকারের তরফে গর্ভবতী মায়েদের জন্য নতুন ঘোষণা। অন্তঃসত্ত্বাকালীন মহিলারা পাবেন বিপুল আর্থিক সাহায্য।

মাতৃত্বকালীন ভাতা দেবে সরকার
সূত্রের খবর, এবার থেকে দেশের যেকোনও মহিলাদের বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করল সরকার। নয়া এই মাতৃত্বকালীন ভাতা প্রকল্পে প্রসবকালীন মহিলারা ২১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে কেন্দ্র সরকার।
কীভাবে এই টাকা পাবেন
কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালে মাতৃত্বকালীন ভাতার আবেদন জানালেই মিলবে এই প্রকল্পে টাকা। সূত্রের খবর, ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রসূতি মহিলাদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেন। প্রতিটি প্রসূতি মহিলাকে ২১ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান শাহ। তাঁর মতে, মাতৃত্বকালীন সময়ে এই সহায়তা পরিবারগুলির উপর আর্থিক চাপ কমাবে এবং মা ও শিশুর স্বাস্থ্যের প্রতি আরও গুরুত্ব দিতে সাহায্য করবে।
শিশুর স্বাস্থ্যে বাড়তি যত্নে উদ্যোগী সরকার
জানা গিয়েছে, প্রতিবছর ভারতের বহু শিশু নানারকম রোগব্যাধি এবং অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন। জন্মের পর তাদের যাতে ঠিকমতো চিকিৎসা হয় এবং প্রয়োজনীয় পুষ্টির যোগানে মা ও শিশুর যাতে ঘাটতি না হয় তারজন্য কেন্দ্র সরকারের তরফে এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছে।
কড়কড়ে ২১ হাজার টাকা পাবেন মহিলারা
কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের সুবিধা তারাই নিতে পারবেন যারা গর্ভবতী। এছাড়াও এই মাতৃত্বকালীন ভাতা প্রকল্পে আবেদন করলে মিলবে এককালীন ২১ হাজার টাকা। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে সরকারি নির্দেশিকা অনুসরণ করার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah News)।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

