যাত্রীদের সুবিধার জন্য দক্ষিণ পূর্ব রেল হাওড়া ও সাঁতরাগাছি থেকে চলাচলকারী মোট ৯টি ট্রেনের টার্মিনাল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনগুলি অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধাপে ধাপে কার্যকর হবে।
যাত্রীদের সুবিধা এবং ট্রেন পরিচালন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। হাওড়া ও সাঁতরাগাছি থেকে চলাচলকারী মোট ৯টি ট্রেনের টার্মিনাল পরিবর্তন করা হচ্ছে। আগামী অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধাপে ধাপে পরিবর্তন কার্যকর হবে। জেনে নিন কোন কোন ট্রেনের সময় বদল করা হল।
এর মধ্যে শালিমার-মঙ্গলুরু সেন্ট্রাল এক্সপ্রেস (২২৮৫১)-র টার্মিনাল সাঁতরাগাছির বদলে শালিমার করা হয়েছে। ২৯ অক্টোবর ২০২৬ থেকে শালিমার থেকে ট্রেনটি ছাড়বে। শালিমার থেকে ছাড়ার সময় দুপুর ২টো ৫০ মিনিট।
মঙ্গলুরু সেন্ট্রাল- শলিমার এক্সপ্রেস (২২৮৫২)-ও ৩১ অক্টোবর থেকে সাঁতরাগাছির পরিবর্তে শালিমারে চলবে। এই ট্রেন পৌঁছনোর সময় বিকেল ৪টে ৫৫ মিনিট এবং ছাড়বে ৪টা ৫৭ মিনিটে।
শালিমার-আজমের এক্সপ্রেস (১৮০০৯)-র টার্মিনাল অপরিবর্তিত থাকলেও সময়সূচিকে বদল আসছে। ৩০ অক্টোবর থেকে শালিমার থেকে ট্রেনটি দুপুর ১২টা ৫৮ মিনিটে ছাড়বে।
আজমের- শালিমার এক্সপ্রেস (১৮০১০) ১ নভেম্বর থেকে বিকেল ২টা ৩০ মিনিটে শালিমার পৌঁছাবে এবং ২টো ৩২ মিনিটে ছাড়বে।
হাওড়া- মাইসোর এক্সপ্রেস (২২৮১৭)-র টার্মিনাল হাওড়ার পরিবর্তে শালিমার করা হয়েছে। ৩০ অক্টোবর থেকে শালিমার থেকে ট্রেনটি বিকেল ৪টে ১০ মিনিটে ছাড়বে।
মাইসোর- হাওড়া এক্সপ্রেস (২২৮১৮) -র টার্মিনালও পরিবর্তিত হয়ে শালিমার হয়েছে। ১ নভেম্বর থেকে ট্রেনটি শালিমার পর্যন্ত চলবে।
হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস (১২৮৬৭) ২৫ অক্টোবর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে। শালিমার থেকে ট্রেনটি রাত ১১টা ৩০ মিনিটে ছাড়বে। পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস (১২৮৬৮) ২৮ অক্টোবর থেকে হাওড়ার বদলে শালিমার পৌঁছাবে। শালিমারে পৌঁছানোর সময় রাত ১১টা ১৫ মিনিট।
এদিকে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস (১২৮৮৪)-র টার্মিনালও পরিবর্তন করা হয়েছে। ২৫ অক্টোবর থেকে ট্রেনটি হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি পর্যন্ত যাবে। সাঁতরাগাছি পৌঁছাবে রাত ৯টার দিকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


