'দাদা আছে, ভাইয়ের অসুবিধা কী!' অর্জুন সিংকে বললেন মমতার আমলের মন্ত্রী জাকির হোসেন

রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের জঙ্গিপুর সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। সফরে রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুর জুট মিলের অন্যতম কর্ণধার জাকির হোসেনের মুখোমুখি হন মন্ত্রী অর্জুন সিং।

Share this Video

Arjun Singh : রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের জঙ্গিপুর সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। সফরে রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুর জুট মিলের অন্যতম কর্ণধার জাকির হোসেনের মুখোমুখি হন মন্ত্রী অর্জুন সিং। তাঁদের মধ্য ঘটে যাওয়া সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কথোপকথনই এখন বঙ্গ রাজনীতির হট টপিক! সাক্ষাতের সময় জাকির হোসেন মন্ত্রীকে প্রশ্ন করেন, "আমার নামে বাজে কিছু শুনেছেন? আপনি তো আমাকে চেনেন।" জবাবে অর্জুন সিং সরাসরি বার্তা দিয়ে বলেন, "সাধারণ মানুষের জন্য করুন, শ্রমিকদের জন্য করুন।" দুই নেতার এই বাক্য বিনিময় নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। 

Related Video