তীব্র ভূমিকম্পে কাঁপল কলকাতা-সহ বিভিন্ন জেলা! এর আগে এত প্রবল কম্পন অনুভূত হয়নি বঙ্গে?

ভূমিকম্পে কাঁপল গোটা কলকাতা। প্রায় তিন থেকে পাঁচ সেকেন্ট স্থায়ী ছিল এই কম্পন। কেঁপে উঠল বিভিন্ন জেলাও। বহুতল থেকে নেমে রাস্তায় সাধারণ মানুষ। জানা গিয়েছে বাংলাদেশ থেকে মাত্র ৩ কিমি দূরে ছিল উৎসস্থল। দুপুর ১.২২ নাগাদ অনুভূত হয়েছে এই কম্পন। রিখটার স্কেলে ৪৯ মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এত তীব্র কম্পন এর মধ্যে বহু বছর অনুভব করেননি কলকাতাবাসী। তাই বেশ ভয়ই পেয়ে গিয়েছেন বলে জানান অনেকে। কম্পন অনুভূত হওয়া মাত্র বড় বড় শপিংমল, কর্পোরেট ,সেক্টর থেকে নিচে নেমে আসেন সকলে। এমনকী নবান্ন থেকেও নেমে আসেন সরকারি কর্মীরা। প্রথমে ঠাওর করতে না পারা গেলেও পরে বেশ ভালমতো কম্পন অনুভব করেছেন কলকাতা ও সংলগ্ন এলাকাবাসীরা। 

বেশ কিছুদিন আগেও ভূমিকম্প হয় কলকাতায়। গতবারও উৎস্থল ছিল বাংলাদেশ। এবার ফের বাংলাদেশেই ভূমিকম্পের উৎসস্থল। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

YouTube video player