কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প। আজ, শুক্রবার দুপুর ১টা ২৪-এ কেঁপে উঠল কলকাতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

Kolkata Earthquake Video: কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প। আজ, শুক্রবার দুপুর ১টা ২৪-এ কেঁপে উঠল কলকাতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে ৫ মাত্রার ভূমিকম্প মানে মাঝারি তীব্রতার কম্পন হলেও টের পাওয়া গেল বেশ। শহরবাসীর অনেকেই বলছেন, এভাবে ভূমিকম্পর কম্পন এর আগে তারা টের পাননি। ফেসবুকে অনেকেই লিখছেন, 'পুরো নড়ে গেলাম।' নেটিজেনরা একধাপ এগিয়ে দাবি করছেন, কলকাতায় এত তীব্রভাবে ভূমিকম্প টের পাওয়া যায়নি। অনেকেই তাদের বন্ধু-আত্মীয়দের ফোনে ভূমিকম্পের কথা জানাতে থাকেন। সোশ্য়াল মিডিয়া ছেয়ে যায় কলকাতা ও বাংলার জেলায় জেলায় ভূমিকম্পের পোস্টে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন এত জোরালো মনে হল আজ দুপুরের ভূমিকম্প 

মাত্রা, গভীরতা ও দূরত্ব। এই তিনটি বিষয়ই ঠিক করে ভূমিকম্প কতটা জোরালো মনে হবে। বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের কেন্দ্র মাটির অনেক কাছাকাছি হয়, তাহলে কাঁপুনি বেশি তীব্র লাগে। আজ ঠিক তেমনটাই হয়েছে।

শহরবাসীর আতঙ্ক

অনেকেই সোশ্য়াল মিডিয়ায় ভূমিকম্পের ভিডিও শেয়ার করেছেন। ভূমিকম্পের সময় অনেকেই ঘরের পাখা, ঘড়ি দোলার ভিডিও বন্দি করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন।

দেখুন ভূমিকম্পের ভিডিও

Scroll to load tweet…

সুকান্ত মজুমদারের অনুষ্ঠানে

Scroll to load tweet…

দেখুন ভিডিও

Scroll to load tweet…

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কোথায় কেন্দ্রস্থল

রিখটার স্কেলে ৪৯ মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।