Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে। একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
Kolkata Weather Update: আবহাওয়া দফতর বলছে, রাজ্যে আগামী চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পরে কমবে বৃষ্টি। মঙ্গল এবং বুধবার মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলে যেতে বারণ করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
সোমবারের পরের দু’দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। জেলায় জেলায় রয়েছে হলুদ সতর্কতা। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা রয়েছে। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের মাঝারি বৃষ্টিপাত/বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার এক বা দুটি স্থানে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা বাতাস (গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত) বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে ৫-৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রা) বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর পরবর্তী ৪ দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। টানা ৫ দিন বাংলায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় উত্তর-পশ্চিম বিহার থেকে শুরু করে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।


