MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Rain: ক্রমশ ঘন কালো হয়ে আসছে আকাশ! বিকেল থেকেই শুরু বৃষ্টির তাণ্ডব? ভাসবে এই জেলা

Kolkata Rain: ক্রমশ ঘন কালো হয়ে আসছে আকাশ! বিকেল থেকেই শুরু বৃষ্টির তাণ্ডব? ভাসবে এই জেলা

অ্যক্টিভ মোডে বর্ষা। দোসর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে, রবিবার বিকেল থেকেই খেল দেখাবে বর্ষা। গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কোন কোন জেলা এবার ভাসতে চলেছে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 23 2026, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

এক নিম্নচাপ সরে গিয়েছে ঠিকই তবে বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ওদিকে সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। এই দুইয়ের মিলিত প্রভাবে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : ANI

সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। খুব শীঘ্রই বড় বদল হতে পারে আবহাওয়ার।

Related Articles

Related image1
WB Weather Update: বঙ্গ জুড়ে দুর্যোগের ছায়া! কলকাতায় ভারী বৃষ্টির ৯০% সম্ভাবনা, উপকূলে হাই-অ্যালার্ট
Related image2
WB Weather Update: রাজ্যে নতুন ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
39
Image Credit : ANI

আবহাওয়া দপ্তর বলছে, রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আজ বেশি ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশ।

49
Image Credit : Getty

ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে।

59
Image Credit : Getty

সোমবারও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

69
Image Credit : Getty

এছাড়া ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

79
Image Credit : Getty

মঙ্গলবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। তবে বুধবার থেকে আর সেভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টি কমে গেলে আগামী সপ্তাহে তাপমাত্রা ফের বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

89
Image Credit : stockPhoto

রবিবার মোটের উপর মেঘলাই থাকবে শহরের আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

99
Image Credit : Getty

আগামীকাল থেকে উত্তরবঙ্গের কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস। একই তালিকায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারও। মঙ্গল-বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে কেবল সোমবার। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একইসাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করা যেতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Chinmoy Krishna Das : চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বড় মিছিলে গর্জে উঠল শহর
Recommended image2
Now Playing
মুখ্যমন্ত্রীর মৃত্য়ু কামনা করেছিলেন? ঢোক গিলে এ কী বললেন হুমায়ুন!
Recommended image3
Now Playing
Dilip Ghosh : বাংলায় মুসলিমদের বড় বার্তা দিলীপ ঘোষের, মনে করালেন পুরনো কথা
Recommended image4
Now Playing
Bolpur Murder Case: বোলপুরে চন্দন খুনে জালে আরও ১, শুটার নন, তবু গ্রেফতার! কেন?
Recommended image5
Now Playing
Syria Flood: আকাশ ভেঙে বৃষ্টি, মুহূর্তেই জলমগ্ন সিরিয়া! আটকে পড়ল গাড়ি, বিপর্যস্ত জনজীবন
Related Stories
Recommended image1
WB Weather Update: বঙ্গ জুড়ে দুর্যোগের ছায়া! কলকাতায় ভারী বৃষ্টির ৯০% সম্ভাবনা, উপকূলে হাই-অ্যালার্ট
Recommended image2
WB Weather Update: রাজ্যে নতুন ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved