MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রমরমিয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ১৭টি দেশের নানা পণ্যের সম্ভারে জমজমাট সায়েন্স সিটি

রমরমিয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ১৭টি দেশের নানা পণ্যের সম্ভারে জমজমাট সায়েন্স সিটি

হরেক মেলা, হরেক রং, হরেক জিনিসের পসরায় কলকাতায় জমে ওঠে শীতকাল। তবে তিলোত্তমায় এই মেলার মধ্যে যদি মেলে আন্তর্জাতিকতার ছোঁয়া! তবে কেমন হয়। সেই ছোঁয়া পেতেই ঘুরে আসুন সায়েন্স সিটিতে চলা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার থেকে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 31 2023, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

শীতকালে সায়েন্স সিটি মোটামুটি সব বাঙালি আর কলকাতায় ঘুরতে আসা পর্যটকদের কাছে মাস্ট ডেস্টিনেশন। আর সেখানে এখন গেলে সোনায় সোহাগা। সেখানে চলছে ২২তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

লেবানন থেকে আফগানিস্তান, ইরাক থেকে মিশর-কারা নেই সেই মেলায়। এ যেন সব পেয়েছির দেশ। স্ফিংসের মূর্তি থেকে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস এক ছাদের তলায়।

310
Image Credit : Asianet News

এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বোস, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।

410
Image Credit : Asianet News

ডিসেম্বরের শীতে কলকাতার হাতের নাগালে গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুর্দান্ত সব পণ্য! মিশর, লেবাননের মতো মধ্যপ্রাচ্যের দেশ থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশ, তুরস্ক, দুবাই, আফগানিস্তান-সব দেশ পসরা সাজিয়ে বসেছে এখানে।

510
Image Credit : Asianet News

২২ তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। তার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের জিনিসপত্র তো আছেই৷ কলকাতার সায়েন্স সিটিতে বসেছে এই দুর্দান্ত বাণিজ্য মেলা। আয়োজনে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েশন।

610
Image Credit : Asianet News

আইআইএমটিএফ–কে পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য মেলা বলা যায়। দেশের মধ্যে তার স্থান দ্বিতীয়। আগামী ১ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।

710
Image Credit : Asianet News

গত ১৫ ডিসেম্বর শুরু হয়েছে মেলা। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। ১৭টি দেশ থেকে আসা পণ্যের পাশাপাশি এই মেলায় রয়েছে ভারতের ২২টি রাজ্য থেকে আসা জিনিসপত্রের দারুণ সম্ভার।

810
Image Credit : Asianet News

এক লক্ষের বেশি পণ্যের বিভিন্নতা নিয়ে ১৭টি দেশ হাজির হয়েছে মেলা প্রাঙ্গণে। কী নেই সেখানে। শুকনো ফল, গয়না, প্রক্রিয়াজাত খাবার, চামড়াজাত পণ্যের সম্ভার রয়েছে এখানে।

910
Image Credit : Asianet News

এছাড়াও রয়েছে হস্তশিল্প পণ্য, তাঁত, জামা কাপড়, টেক্সটাইল পণ্য, আসবাবপত্র, শিল্পকর্ম, লাইফস্টাইল পণ্য, ফিটনেস এবং স্বাস্থ্যের জিনিসপত্র, রান্নাঘর, যন্ত্রপাতি, চিমনি ইত্যাদি।

1010
Image Credit : Asianet News

গয়নাগাঁটি, ড্রাই ফ্রুটস, চামড়ার জিনিসপত্র, জামাকাপড়, ফার্নিচার, হস্তশিল্প থেকে শুরু করে রান্নাঘরের সামগ্রী- কী নেই এই মেলায়! আর তো বেশিদিন নেই। পয়লা জানুয়ারির হালকা শীতের ওম নিয়ে একবার ঘুরে আসতে পারেন এই মেলা থেকে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: রাখির দিনে কি ভিজবে তিলোত্তমা? জেনে নিন আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে
Recommended image2
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image3
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image4
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image5
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved