MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Abhishek Banerjee On Supreme Court: চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে চান, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

Abhishek Banerjee On Supreme Court: চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে চান, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

Abhishek Banerjee On Supreme Court: চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়ে কলকাত হাইকোর্টের দ্বারস্থ হয়েও মিলছে না কোনও সুফল। দ্রুত আমেরিকা যেতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী দাবি তাঁর?

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 29 2026, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit : Asianet News

শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্ট অনুমতি না দেওয়ায় এবার চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার আবেদন জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)। গত ২০ জুলাই অভিষেকের বিদেশযাত্রার আবেদন খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন না করে এবার সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করলেন অভিষেক। আগামী ৩ অগাস্ট সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদনের মামলার শুনানি হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
চোখের সমস্যায় জেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit : ANI

চোখের সমস্যায় জেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ওই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে। তখন থেকেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়ও তাঁর। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, ইউএসএ-তে গিয়েও চিকিৎসা করান তিনি।

Related Articles

Related image1
Google Earnings: Google-এর রোজগার কত জানেন? মাত্র কয়েক সেকেন্ডে আয় করে কোটি টাকা!
Related image2
Rajiv Kumar Wife: রাজ্য তথ্য কমিশনের পদ ছাড়লেন প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী, রাজ্যপালকে চিঠি
36
অস্বস্তিতে অভিষেক
Image Credit : ANI

অস্বস্তিতে অভিষেক

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা।হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন তিনি। আদালত শর্তসাপেক্ষে তাঁকে রক্ষাকবচ দেয়। ডিজে মামলায় হাইকোর্টের নির্দেশে সিআইডি দফতর ভবানীভবনে হাজিরাও দিতে হয় তাঁকে। হাইকোর্টের নির্দেশে কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতেও যেতে হয় তাঁকে।

46
বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টে আবেদন নাকচ
Image Credit : ANI

বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টে আবেদন নাকচ

এরই মাঝে চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন অভিষেক। কয়েকটি শুনানির পর বিচারপতি সৌগত ভট্টাচার্য্য গত ২০ জুলাই অভিষেককে চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার অনুমতি দেননি। তবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেন বিচারপতি। অভিষেকের আইনজীবী বিদেশে যাওয়ার অনুমতি চাইলে, বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তখন বিদেশে গিয়েই চিকিৎসা করাতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তখনই তিনি বলেন, কলকাতাতেই তো একাধিক উন্নতমানের হাসপাতাল রয়েছে। তাহলে চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে হবে কেন? এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি।

56
কবে বিদেশে যাবেন অভিষেক?
Image Credit : ANI

কবে বিদেশে যাবেন অভিষেক?

বিচারপতির এই মন্তব্যের বিরোধিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আদালত কখনোই চায় না, আবেদনকারীর চিকিৎসায় কোনও কোনও সমস্যা হোক। বিচারপতি প্রাথমিক পরামর্শে বলেন, এসএসকেএম হাসপাতালে চোখের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে, বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে কি না। তখন আদালত অনুমতি দেবে। আদালতের এই নির্দেশের ফলে আগামী দু'মাস বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

66
অভিষেকের আবেদন নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?
Image Credit : SOCIAL MEDIA

অভিষেকের আবেদন নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

এদিকে আগামী ২৯ জুলাই অভিষেকের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার কথা। কিন্তু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই অনুমতি মঞ্জুর না করায় ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। শীর্ষ আদালতে অভিষেক তাঁর আবেদনে জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরও তাঁকে চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। তাই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ৩ আগস্ট সুপ্রিম কোর্টে তাঁর আবেদনের মামলার শুনানি হবে। এখন দেখার সুপ্রিম কোর্ট ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দেয় কি না।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফের রাজ্যের স্কুল-কলেজগুলিতে NCC প্রশিক্ষণ চালু হবে? প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচিতে বড় দাবি শুভেন্দুর
Recommended image2
Now Playing
Annapurna Yojana: সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণার টাকা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! কী বললেন?
Recommended image3
Defence: প্রতিরক্ষা শিল্পের মানচিত্রে বাংলার গুরুত্ব! শিলান্যাস করলেন রাজনাথ সিং, ছিলেন শুভেন্দু
Recommended image4
Kolkata Rain: ক্রমশ ঘন কালো হয়ে আসছে আকাশ! বিকেল থেকেই শুরু বৃষ্টির তাণ্ডব? ভাসবে এই জেলা
Recommended image5
Investment: 'ডবল ইঞ্জিন' সরকারই রাজ্যের শিল্পে জোয়ার আনবে, অতীতের সরকারকে দুষলেন শুভেন্দু
Related Stories
Recommended image1
Google Earnings: Google-এর রোজগার কত জানেন? মাত্র কয়েক সেকেন্ডে আয় করে কোটি টাকা!
Recommended image2
Rajiv Kumar Wife: রাজ্য তথ্য কমিশনের পদ ছাড়লেন প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী, রাজ্যপালকে চিঠি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved