Rajiv Kumar Wife News: তৃণমূল জমানায় বসা রাজ্য তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী। হঠাৎ কেন ইস্তফা পত্র পাঠালেেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন আমলার স্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Rajiv Kumar Wife News: বঙ্গে শাসকের পালা বদলের পর একে একে পদ ছাড়ার হিড়িক। এবার রাজ্য সরকারের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ডিজি তথা আইপিএস রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার। সূত্রের খবর, রাজ্য সরকার তাকে আর এই পদে রাখতে চায় না বলে কোনও রকম বিতর্ক হওয়ার আগেই তিনি এই পদ ছাড়লেন বলে জানিয়েছেন।
ইস্তফা নিয়ে কী বললেন রাজীব কুমারের স্ত্রী?
রাজ্য প্রাক্তন ডিজির স্ত্রী সঞ্চিতা কুমার বলেন যে, ''রাজ্য সরকার আমাকে আর এই পদে রাখতে চায় না। সরকারের এই ইচ্ছার কথা জানিয়েছেন তথ্য কমিশনের সচিব। রাজ্য সরকারের এই ইচ্ছের কথা জানার পরেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।'' পদে থেকে তিনি যে আর কোনওরকম বিতর্কের মধ্যে জড়াতে চান না রাজ্যপালকে দেওয়া চিঠিতে সে কথায় উল্লেখ করেছেন রাজীব কুমারের স্ত্রী।
কবে থেকে এই পদে ছিলেন সঞ্চিতা কুমার?
২০২৫ সাল থেকে তৃণমূল জমানায় রাজ্য তথ্য কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলালেও বর্তমান বিজেপি সরকারের আমলে কাজকর্মে কিছু সমস্যা হওয়ায় তিনি এই পদ ছাড়তে চান বলে ইস্তফা পত্রে এই কথা জানিয়েছেন রাজ্যপালকে। তিনি জানান. তাকে নিয়ে কোনও রকম বিতর্ক হোক সেটা তিনি চান না। আর সেই কারণেই এই অব্যহতি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


