MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • অভিষেকের সঙ্গে শোভন-বৈশাখীর ৩ ঘণ্টার বৈঠক স্নায়ুচাপ বাড়ালো ফিরহাদের?

অভিষেকের সঙ্গে শোভন-বৈশাখীর ৩ ঘণ্টার বৈঠক স্নায়ুচাপ বাড়ালো ফিরহাদের?

Abhishek-Sovan Meeting: বৃহস্পতিবার সন্ধ্য়েটা মোটেও ভাল কাটল না কলকাতার মেয়র, তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। একদিকে জমা জলে বিড়ম্বনা বাড়িছে কলকাতার মহানাগরিকের। ঘরে ফেরা নিয়ে বার্তা শোভন-বৈশাখীর। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 26 2025, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
স্নায়ু চাপ বাড়ল ফিরহাদ হাকিমের
Image Credit : Asianet News

স্নায়ু চাপ বাড়ল ফিরহাদ হাকিমের

বৃহস্পতিবার সন্ধ্য়েটা মোটেও ভাল কাটল না কলকাতার মেয়র, তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। একদিকে জমা জলে বিড়ম্বনা বাড়িছে কলকাতার মহানাগরিকের। মূল রাস্তার ওপর থেকে জল নামলেও এখনও শহরের ওলিগলিতে জল জমে রয়েছে। তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বড় পদক্ষেপ। প্রাক্তন মেয়রের সঙ্গে একান্তে বৈঠক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অভিষেক-শোভন বৈঠক
Image Credit : Asianet News

অভিষেক-শোভন বৈঠক

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়। তাঁদের মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টা কথা হয়েছে। বৈঠক সেরে বেরিয়ে শোভন-বৈশাখী যা বলেছেন তাতে স্নায়ুচাপ বাড়তেই পারে বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের। শোভন ও বৈশাখীর কথায় প্রাক্তন মেয়রের দলে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র।

Related Articles

Related image1
আজই জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়? SSC নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টে
Related image2
হোয়াটসঅ্য়াপ-গুগলম্যাপ, এগুলির বিকল্প ভারতীয় প্রযুক্তি কী? রইল 'স্বদেশী প্রযুক্তি'র তথ্য
36
শোভন বার্তা
Image Credit : Asianet News

শোভন বার্তা

শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে। ও অনেক পরিণত.। অভিষেকের সঙ্গে সাক্ষাতে আমি মুগ্ধ, সমৃদ্ধ। ' তৃণমূল কংগ্রেসে ফেরা বা রাজনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া নিয়ে শোভন বলেন, এব্য়াপারে যাবতীয় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক নেবেন। শোভন আরও বলেছেন, 'আমি আবার কাজ করতে চাই। রাজনীতিতে ফিরতে চাই এবং সেটা তৃণমূলে থেকেই। কারণ, তৃণমূল আমার কাছে শুধু একটা রাজনৈতিক দল নয়, পরিবারও, রক্তের সম্পর্ক।'

46
বৈশাখীর মন্তব্য
Image Credit : Asianet News

বৈশাখীর মন্তব্য

বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমার কাছে এটা শ্রেষ্ঠ শারদ উপহার। শোভনের সক্রিয়তা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ' তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শোভনের ভালোবাসার সম্পর্ক বেশ কয়েকবার কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর। শোভন-অভিষেকের সম্পর্ক নিয়ে তিনি বলেন,'আজ দেখলাম শোভন-অভিষেকের পরস্পরের প্রতি আবেগ।'

56
তৃণমূলের ফিরবেন শোভন?
Image Credit : social media

তৃণমূলের ফিরবেন শোভন?

সত্যি কি তৃণমূল কংগ্রেসে ফিরবেন শোভন? ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে দল ছেড়েছিলেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সক্রিয় হতে দেখা যায়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ে বৈশাখীতে টিকিট না দেওয়ায় শোভন বিজেপি ছাড়েন। তৃণমূলে ফেরার কথা তারপর থেকেই চলছিল। স্ত্রী রত্নাও শোভেনের তৃণমূলে সক্রিয় হওয়া নিয়ে আশাবাদী ছিলেন। শোভেনের সঙ্গে তৃণমূলের যোগ যে একেবারে ছিন্ন হয়ে যায়নি তার প্রমাণ ডিভোর্স মামলায় শোভনের হয়ে সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুণাল বৈঠক করেছিলেন শোভেনের সঙ্গে। সেই সময়ও তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত দলে ফেরা হয়নি শোভনের ।

66
চাপ বাড়ছে ফিরহাদের!
Image Credit : Asianet News

চাপ বাড়ছে ফিরহাদের!

ইতিমধ্যেই হিডকোর চেয়ারম্যানের পদ হারিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁকে সরিয়ে চেয়ারম্যান করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। সোমবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে জমা জলে বিড়ম্বনায় পডৃ়তে হয়েছিল কলকাতাবাসীকে। যা নিয়ে অভিযোগের তীর রয়েছে ফিরহাদ হাকিমের ওপর। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মেট্রো রেলের মালপত্র পড়ে থাকার জন্যই এই বিপর্যয়। কিন্তু তাতেও পুরোপুরি চাপমুক্ত নন কলকাতার মেয়র। এই অবস্থায় কলকাতার প্রাক্তন মেয়রের সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বৈঠক ফিরহাদের চাপ বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূল সূত্রের খবর অভিষেক-ফিরহাদ সম্পর্ক মোটেও স্বাচ্ছন্দ্যের নয়। যদিও ফিরহাদ এখনও মমতা ঘনিষ্টের তালিকায় রয়েছেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image2
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image3
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image4
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Recommended image5
WB Weather Update: ঘূর্ণাবর্তের জোড়া ফলায় তোলপাড় বঙ্গ! আজ দিনভর ভিজবে কলকাতা, সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা
Related Stories
Recommended image1
আজই জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়? SSC নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টে
Recommended image2
হোয়াটসঅ্য়াপ-গুগলম্যাপ, এগুলির বিকল্প ভারতীয় প্রযুক্তি কী? রইল 'স্বদেশী প্রযুক্তি'র তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved