AAP Candidate List:দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালতে 'নির্দোষ'হয়ে শাপমুক্তির পর নতুন উদ্যোমে ঝাঁপাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। গত বছর দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মানসিকভাবে ভেঙে পড়া কেজরি এবার দক্ষিণ ভারতে খাতা খুলতে ঝাঁপালেন।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: AAP Candidate List - রাজ্যে প্রার্থী ঘোষণা কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে দাঁড়ালেন! খাতা খুলতে মরিয়া আপ
Ajker Bangla News Live: AAP Candidate List - রাজ্যে প্রার্থী ঘোষণা কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে দাঁড়ালেন! খাতা খুলতে মরিয়া আপ

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
Ajker Bangla News Live: AAP Candidate List - রাজ্যে প্রার্থী ঘোষণা কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে দাঁড়ালেন! খাতা খুলতে মরিয়া আপ
Ajker Bangla News Live: West Asia Crisis - পশ্চিম এশিয়ার আকাশপথের সমস্যা মিটল, দেশে ফিরছেন আটকে পড়া ক্রিকেটাররা
West Asia War: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছিল। ইরান-ইজরায়েলের যুদ্ধের (Iran-Israel War) প্রভাব পড়ে সারা পশ্চিম এশিয়ায়। দুবাইয়ের আকাশপথ (Dubai Airspace) বন্ধ হয়ে যায়। এর ফলে ভারতে আটকে পড়েন একাধিক দলের ক্রিকেটাররা। তবে তাঁরা এবার দেশে ফিরছেন।
Ajker Bangla News Live: নরেন্দ্র মোদীর বাড়িতেই ১৫০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিধানসভা ভোটে জোর প্রস্তুতি গেরুয়া শিবিরে
BJP Candidate list: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে নিজের বাসভবনেই বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে ছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরাও। সূত্রের খবর বৈঠকে ১৫০টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে।
Ajker Bangla News Live: Mojtaba Khamenei - আলি খামেনেইর হত্যার বদলা নেবেই ইরান! প্রথম ভাষণেই যুদ্ধ জিয়ে রাখার বার্তা
Mojtaba Khamenei পশ্চিম এশিয়ায় সংঘাত ১৩ দিনে পড়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতাবা খামেনেই তাঁর প্রথম ভাষণে হরমুজ প্রণালী অবরোধ চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। বাবার মৃত্যুর বদলা নেওয়া হবে এবং প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলা হবে।
Ajker Bangla News Live: TMC Candidate List - এক পরিবার থেকে কতজনকে টিকিট? তৃণমূলের প্রার্থী বাছাইয়ে যে পাঁচ নিয়ম থাকছে
TMC Candidate List: আর দেরি না করে রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কারও সঙ্গে জোট না করে রাজ্যের ২৯৪টি আসনেই প্রার্থী দিচ্ছে তৃণমূল। এক নজরে দেখুন তৃণমূলের প্রার্থী বাছাইয়ে কোন কোন বিষয়গুলি গুরুত্ব পাচ্ছে।
Ajker Bangla News Live: Abrar Ahmed - দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানের আবরার আহমেদ
The Hundred 2026: ইংল্যান্ডের (England) ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডের সঙ্গে যুক্ত হয়েছেন আইপিএল-এর (IPL 2026) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা। ফলে পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারদের এই লিগে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি।
Ajker Bangla News Live: RAIN - সন্ধ্যের বৃষ্টিতে ভিজলো কলকাতা, কাল থেকে বড় দুর্যোগের সতর্কতা উত্তর ও দক্ষিণবঙ্গে
Weather Forecast: দুর্যোগ শুরু বঙ্গে। লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায়। সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলার জন্য আজ বৃষ্টিতে ভিজল কলকাতা।
Ajker Bangla News Live: LPG CRISIS - আতঙ্কিত হয়ে গ্যাস বুক করবেন না, দেশে জ্বালানির অভাব হবে না - আশ্বাস কেন্দ্রের
Fuel Supply: হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র জানিয়েছে, দেশে LPG, পেট্রোল বা ডিজেলের জোগানে কোনও ঘাটতি হবে না। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে গ্যাস বুকিং না করার অনুরোধ করেছেন।
Ajker Bangla News Live: Tarkeshwar Local - তারকেশ্বরে পুজো দেওয়া আরও সহজ, নতুন লোকাল ট্রেনের ঘোষণা, কবে থেকে চালু?
ভোটের আগে বাংলার জন্য আবারও নতুন লোকাল ট্রেন ঘোষণা করল রেল মন্ত্রক। এখন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া আরও সহজ হয়ে গেল। কারণ, নতুন লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন পূর্ব রেল। তবে, এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে না। নতুন ট্রেনটি ছাড়বে শেওড়াফুলি স্টেশন থেকে। ট্রেনটি একবার তারকেশ্বর থেকে শেওড়াফুলি আসবে।
Ajker Bangla News Live: Sachin Tendulkar - সচিন তেন্ডুলকরকে অবসর নিতে বাধ্য করেছিল বিসিসিআই! ক্রিকেট মহলে চাঞ্চল্য
Sachin Tendulkar: ভারতই শুধু নয়, সারা ক্রিকেট দুনিয়াতেই সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্বীকৃত সচিন তেন্ডুলকর। তিনি এমন অনেক রেকর্ড গড়েছেন যা এখনও অক্ষত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় দেড় দশক পরেও সমান জনপ্রিয় সচিন। তবে এবার তাঁর অবসর নিয়ে বিতর্ক তৈরি হল।
Ajker Bangla News Live: US Trade - নতুন করে আবার শুল্ক বসতে পারে? আমেরিকার নিশানায় ভারত-সহ ১৬ দেশ
Trade War: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত, চিন-সহ ১৬টি দেশের বিরুদ্ধে 'অসৎ বাণিজ্য নীতি'র অভিযোগে নতুন করে তদন্ত শুরু করেছে। মার্কিন সুপ্রিম কোর্ট আগের শুল্ক অবৈধ ঘোষণা করার পর, নতুন করে ট্যারিফ চাপানোর পথ তৈরি করতেই এই পদক্ষেপ। জোর করে শ্রমিক দিয়ে জিনিস বানানো নিয়েও আলাদা একটি তদন্ত শুরু হতে চলেছে।
Ajker Bangla News Live: ECI জ্ঞানেশ কুমারকে সরাতে বড় উদ্যোগ TMC-র, দিল্লিতে প্রয়োজনের তুলনায় বেশি সই পেল ঘাসফুল শিবির
CEC Gyanesh Kumar: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার জন্য সই সংগ্রহ শুরু করেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লোকসভা ও রাজ্যসভার ১০০-র বেশি সাংসদ এতে সই করেছেন।
Ajker Bangla News Live: Rahul Dravid - বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সচিনের সঙ্গে একাসনে দ্রাবিড়
Rahul Dravid: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ও শ্রদ্ধেয় ব্যক্তি রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রধান কোচ রবিবার বিসিসিআই-এর (BCCI) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ সম্মান পেতে চলেছেন। তাঁর এই সম্মান পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট দুনিয়ায় খুশির জোয়ার। বহু মানুষ দ্রাবিড়কে অভিনন্দন জানাচ্ছেন।
Ajker Bangla News Live: Shani Lucky Zodiac - অস্ত যাবেন শনি, ৪০ দিন ধরে সুখ-শান্তিতে ডুবে থাকবে ৩ রাশির মানুষ
Saturn Combust in Pisces: জ্যোতিষশাস্ত্রে, শনিকে বিচারক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলেন। এই কারণেই তার গোচরের প্রভাব মানুষের উপর দীর্ঘ সময় ধরে থাকে। বর্তমানে, কর্মের দাতা রাশিচক্রের শেষ রাশি মীন রাশিতে আছেন। তিনি পুরো বছর এই রাশিতে থাকবেন এবং শীঘ্রই মীন রাশির অস্তগামী অবস্থা থেকে গোচর করবেন।
Ajker Bangla News Live: Roti On Induction - চিন্তা নেই, ইন্ডাকশনেই হবে নরম ফুটবলের মতো রুটি, টেকনিকটা জেনে নিন
সাধারণত বিশ্বাস করা হয় যে গোলাকার, ফোলা রুটি শুধুমাত্র গ্যাস, উনুন বা তন্দুরেই তৈরি করা যায়। কিন্তু যদি আপনার রান্নাঘরে গ্যাস ফুরিয়ে যায় অথবা আপনি শুধুমাত্র ইন্ডাকশন কুকটপ ব্যবহার করেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। নরম, বেলুনের মতো রুটি তৈরি করা ইন্ডাকশনেও সম্ভব।
Ajker Bangla News Live: India-Iran Talk - হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বাড়ছে, ইরানের সঙ্গে কথা বললেন জয়শঙ্কর
Shipping Safety: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর বারবার হামলার ঘটনায় ইরানের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জাহাজের নিরাপত্তা আর জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, ইরাকে একটি ট্যাঙ্কারে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
Ajker Bangla News Live: LPG না Induction, কোনটি সস্তা আর দ্রুত রান্না করতে পারে? দেখুন তার চুলচেরা হিসেব
LPG Vs Induction: ইরান যুদ্ধের কারণে ভারতে LPG গ্যাসের আকাল দেখা দিয়েছে। এই অবস্থায় অনেকেই বিলকল্পের চিন্তাভাবনা শুরু করেছেন। সেখানেই উঠে আসছে ইন্ডাকশনের কথা। তাই দেখুন কোনটি বেশি সস্তা আর দ্রুত রান্না করে।
Ajker Bangla News Live: India's Oil Storage - সঙ্কটের সময় কাজে লাগে, ভারতে এই ৩ গোপন পাহাড়ি গুহাতেই মজুত থাকে তেল
India Strategic Oil Reserves: ইরান যুদ্ধ বিশ্বের জ্বালানি অনিশ্চয়তার মুখোশ খুলে দিয়েছে। ভারত তার প্রায় ৯০% অপরিশোধিত তেল, ৬০% এলপিজি এবং ৫০% এলএনজি আমদানি করে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে ভারত হঠাৎ সরবরাহ শৃঙ্খলে ধাক্কার ঝুঁকিতে পড়ে। তবে, বছরের পর বছর ধরে ভারত গোপন নেটওয়ার্কের মাধ্যমে নীরবে তার জ্বালানি নিরাপত্তা জোরদার করেছে।
Ajker Bangla News Live: Shubman Gill - টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাননি, বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন শুবমান
Shubman Gill: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে জায়গা পাননি টেস্ট, ওডিআই ফর্ম্যাটের অধিনায়ক শুবমান গিল। তিনি দীর্ঘদিন ধরে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে তা সত্ত্বেও টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভালো খবর পেলেন এই তারকা ব্যাটার।
Ajker Bangla News Live: Bengal BJP - বিজেপির পাখির চোখ বাংলা, ৭ ঘণ্টার ম্যারাথন বৈঠকে ১০০ আসনের প্রার্থী নিয়ে আলোচনা
BJP Bengal: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কোর কমিটির দীর্ঘ বৈঠক হল দিল্লিতে। জেপি নাড্ডার বাড়িতে প্রায় সাত ঘণ্টা ধরে চলা বৈঠকে ১০০-র বেশি আসন নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্ব।