MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • তাহলে ভবানীপুরে BJP প্রার্থী শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামের পর আবার মমতার মুখোমুখি

তাহলে ভবানীপুরে BJP প্রার্থী শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামের পর আবার মমতার মুখোমুখি

Suvendu vs Mamata:নন্দীগ্রামের পর এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। তেমনই গুঞ্জন রাজ্যরাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে আবারও প্রার্থী হতে চান বিজেপির শুভেন্দু অধিকারী। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 20 2025, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এবার ল়ড়াই ভবানীপুরে?
Image Credit : Asianet News

এবার ল়ড়াই ভবানীপুরে?

নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘনিষ্টদের কাছে তিনি তেমনই ইচ্ছে প্রকাশ করেছেন। তবে দলই শেষ সিদ্ধান্ত নেবে এই বিষয়টাও সঙ্গে জুড়ে দিয়েছেন শুভেন্দু। কিন্তু তিনি যে ভবানীপুরে প্রার্থী হতে বিন্দুমাত্র পিছপা নন তাও স্পষ্ট করে দিয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নন্দীগ্রামে মমতা
Image Credit : social mediia

নন্দীগ্রামে মমতা

গত বিধানসভা নির্বাচনে চেনা ছক ভেঙে মমতা বন্দ্যোপাধ্য়ায় আচমকাই অধিকারীদের গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে লড়াই করেছিলেন। জেতার ব্যাপারে তিনি এতটাই আশাবাদী ছিলেন যে দ্বিতীয় কোনও আসনে প্রার্থী হননি। প্রচারে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন। এত কিছুর পরেও শেষরক্ষা হয়নি। হেরে গিয়েছিলেন মমতা। যদিও শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক রয়েছে। মামলাও চলছে।

Related Articles

Related image1
কালীপুজোর পরে দিন রাতে মহাজাগতিক দৃশ্য, ১৩৫০ বছর পরে দেখা যাবে জোড়া ধূমকেতু সোয়ান আর লিমন
Related image2
DA মামলার রায় ঘোষণা কবে? দীপাবলিতে হল না, এবার নতুন জল্পনা নভেম্বর মাস নিয়ে
36
এবার মমতার খাস তালুকে শুভেন্দু !
Image Credit : Asianet News

এবার মমতার খাস তালুকে শুভেন্দু !

শুভেন্দুর কথা প্রশ্ন উঠছে এবার কি মমতার খাসতালুক হিসেবে পরিচিত ভবানীপুরে আসবেন লড়াই করতে। একাধিন জনসভায় শুভেন্দু অধিকারী বলেছেন, 'আগেরবারে নন্দীগ্রামে হারিয়েছিলাম এবার ভবানীপুরে হারাব।' তবে তিনি হারাবেন না দল মমতাকে ভবানীপুরে হারাবে তা স্পষ্ট করেননি শুভেন্দু। তবে বিধানসভা ভোট যথন আসন্ন তখন প্রশ্নটা উঠছেই।

46
আলোচনায় রয়েছেন রজতশুভ্র
Image Credit : ANI

আলোচনায় রয়েছেন রজতশুভ্র

ইংল্যান্ডে মমতা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ডাক্তারি ছেড়়ে তিনি রয়েছেন পশ্চিমবঙ্গে, থুড়ি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের খাসতালুক ভবানীপুরে নিজের বাড়িতে। বিজেপির মিছিলেও হেঁটেছেন। মমতার বিরুদ্ধে তিনি প্রার্থী হতে পারেন এমনটাও শোনা যাচ্ছে। কিন্তু বাধ সাধছে তাঁর নাগরিকত্ব। তিনি খাতায় কলমে এখনও ব্রিটিশ নাগরিক। তিনি এখনও এদেশের নাগরিক নন।

56
শুভেন্দুর বার্তা
Image Credit : Asianet News

শুভেন্দুর বার্তা

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই রাজনীতিকে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের কথায় মমতা তাঁকে মন্ত্রী করেছেন সাংসদ করেছেন। কিন্তু এখন শুভেন্দু তাঁর বিরোধিতা করছেন। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতিতে মমতার বিরুদ্ধে সরব হচ্ছেন। বিজেপির নেতাদের মধ্যে তিনি সবথেকে বেশি মমতার বিরুদ্ধে সরব। তাই বিজেপিতেও গুঞ্জন এবারও মমতার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকেই দাঁড় করাতে পারে মোদী-শাহরা।

66
বিধানসভা ভোট
Image Credit : Getty

বিধানসভা ভোট

আগামী বছর গোড়ার দিকেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী -সব শিবিরেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। কে কোথায় প্রার্থী হবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে এখনও কোনও দলই প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। কিন্তু কাটাছেঁড়া শুরু হয়েছে সব দলেই।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image2
Today’s News in Bengali Live: Ajit Agarkar - অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image5
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Related Stories
Recommended image1
কালীপুজোর পরে দিন রাতে মহাজাগতিক দৃশ্য, ১৩৫০ বছর পরে দেখা যাবে জোড়া ধূমকেতু সোয়ান আর লিমন
Recommended image2
DA মামলার রায় ঘোষণা কবে? দীপাবলিতে হল না, এবার নতুন জল্পনা নভেম্বর মাস নিয়ে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved