MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আর ২-৩ দিনের মধ্যেই বাই বাই শীত! ফেব্রুয়ারি থেকে চালাতে হবে ফ্যান? জেনে নিন আবহাওয়ার আপডেট

আর ২-৩ দিনের মধ্যেই বাই বাই শীত! ফেব্রুয়ারি থেকে চালাতে হবে ফ্যান? জেনে নিন আবহাওয়ার আপডেট

আগামী সপ্তাহের শুরুতেই সরস্বতী পুজো। ওই সময় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে কৌতূহল রয়েছে। কিন্তু তাতে এবার সেই আশায় জল ঢেলে দিল হাওয়া অফিস। শোনা যাচ্ছে ফেব্রুয়ারির শুরু থেকেই নাকি গরম পড়তে শুরু করবে

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Jan 28 2025, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Lexica

গত শনিবার রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে পারদ। সঙ্গে হালকা কনকনে হাওয়াও বইছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

তাতেই সকলের মনে আশা জেগেছে যে জানুয়ারির শেষ দিকেই এবার জমিয়ে নামবে শীত।

310
Image Credit : Asianet News

এদিকে আগামী সপ্তাহের শুরুতেই সরস্বতী পুজো। ওই সময় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে। কিন্তু তাতে এবার সেই আশায় জল ঢেলে দিল হাওয়া অফিস।

410
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর বিশেষ সম্ভাবনা নেই।

510
Image Credit : Social Media

বরং ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আর তার অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা।

610
Image Credit : Getty

জানা গিয়েছে আজ উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। তার বদলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি থেকে।

710
Image Credit : Getty

সেই সঙ্গে সঙ্গে আবারও ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তার জেরে শীত বাধাপ্রাপ্তই হবে। যার ফলে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

810
Image Credit : Getty

জানা গিয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কিন্তু বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে।

910
Image Credit : Getty

তবে গত সপ্তাহের মতো এই সপ্তাহে ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

1010
Image Credit : our own

বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এমনকি রাতের দিকে এই দুই জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swaroop Biswas Arrest: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগ
Recommended image2
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি,ভেতরে চলছে জিজ্ঞাসাবাদ?
Recommended image3
Salary Hike in Bengal: একধাক্কায় ৫০ শতাংশ বাড়ল বেতন! নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের
Recommended image4
Kolkata Weather: অবশেষে স্বস্তি? আজই কলকাতা-সহ জেলায় ঝেঁপে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কমবে গরম?
Recommended image5
NIA Probe: শওকত মোল্লার বাড়িতে NIA হানা, তদন্তকে পূর্ণ সমর্থন মন্ত্রী তাপস রায়ের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved