MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Annapurna Bhandar Form Fillup: কোন লিংকে পাবেন অনলাইন ফর্ম? অন্নপূর্ণা ভাণ্ডার পেতে এই কাজটা করতেই হবে

Annapurna Bhandar Form Fillup: কোন লিংকে পাবেন অনলাইন ফর্ম? অন্নপূর্ণা ভাণ্ডার পেতে এই কাজটা করতেই হবে

কেমন হল ফর্ম ? কী কী তথ্য দিতে হচ্ছে, তা নিয়ে আগ্রহ রয়েছে 'অন্নপূর্ণাদের' মধ্যে। সামনে এল সেই ফর্ম। দেখে নিন এই প্রতিবেদনে। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। রয়েছে ডাউনলোড করার অপশনও।

3 Min read
Author : Parna Sengupta
Published : May 28 2026, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : AI PHOTO

ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, লক্ষীর ভাণ্ডার বদলে নাম রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেখানে ভাতা দ্বিগুণ করে ৩০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। সেই মতোই সরকার গঠনের পর লক্ষীর ভাণ্ডারের তথ্য যাচাই শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : chatgpt

বিধানসভার নির্বাচনে বিজেপি সরকার রাজ্যে আসার পর একের পর এক কাজ করছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অবশেষে খুশির খবর নিয়ে আসলো রাজ্য সরকার।

Related Articles

Related image1
Annapurna Bhandar: এক ধাক্কায় বাদ যাবে ৩০ লক্ষ নাম! কতদিন চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ?
Related image2
Annapurna Bhandar: প্রকাশিত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? আসল সত্যিটা জানালেন মুখ্যমন্ত্রী
312
Image Credit : Asianet News

বুধবার নবান্নে আনুষ্ঠানিকভাবে নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) আবেদনের পত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেনে নিন সে বিষয় বিস্তারিত তথ্য।

412
Image Credit : ai photo

কেমন হল ফর্ম ? কী কী তথ্য দিতে হচ্ছে, তা নিয়ে আগ্রহ রয়েছে 'অন্নপূর্ণাদের' মধ্যে। সামনে এল সেই ফর্ম। কেমন হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ? দেখে নিন এই প্রতিবেদনে। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। রয়েছে ডাউনলোড করার অপশনও।

512
Image Credit : Asianet News

অন্নপূর্ণা ভান্ডার আবেদন শুরু, জেনে নিন নিয়ম (Annapurna Bhandar)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বুধবারই রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অনলাইন অফলাইন এই দুই প্রক্রিয়াতেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সকল মহিলারা। এরপরই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করলেন ওয়েবসাইটের নাম।

612
Image Credit : AI PHOTE

কোন সরকারি ওয়েবসাইট থেকে এই প্রকল্প মিলবে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখেন ‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ (বা অন্নপূর্ণা ভাণ্ডার) চালু করেছে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এবং এপ্লিকেশন ফর্ম – নিচে দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন l ওয়েবসাইটটি হলhttps://socialsecurity.wb.gov.in/login-

712
Image Credit : AI PHOTO

অন্নপূর্ণা যোজনা ওয়েবসাইটটির নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। পশ্চিমবঙ্গ সরকারের ওই ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রথমে আবেদনকারীকে তার আধার লিংকে থাকা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর ক্যাপচা ফিল করতে হবে। তারপর একটি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

812
Image Credit : Asianet News

এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদনকারী অন্নপূর্ণা যোজনা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি যারা অফলাইনে আবেদন করতে চান তারা এই ভাবেই আবেদন করবেন। তবে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা বারো পাতার ফর্মের ছবি। সেখানে কি কি তথ্য দিতে হবে তা একনজরে দেখে নিন।

912
Image Credit : AI PHOTE

পরিবারের প্রধান বা কর্তার নাম, তাঁর জন্ম তারিখ, তাঁর আধার নম্বর, রেশন কার্ডের আইডি, ঠিকানা, যোগাযোগের নম্বর দিতে হবে।

আবেদনকারীর পরিবারের সব সদস্যের নাম, পরিচয়, আধার নম্বর, আবেদনকারীর সঙ্গে তাঁর কী সম্পর্ক, তা উল্লেখ করতে হবে।

1012
Image Credit : Asianet News

পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দিতে হবে।

সব সদস্যের এপিক নম্বর ও বিধানসভা কেন্দ্র উল্লেখ করতে হবে।

পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা থাকলে, সেই সংক্রান্ত তথ্য় দিতে হবে।

পরিবারের সদস্যরা কে কী চাকরি করেন, তা জানাতে হবে।

পরিবারের সব সদস্যের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হবে।

পরিবারের শিশু সদস্যদের সম্পর্কেও তথ্য দিতে হবে। তাদের স্কুলের নাম জানতে চাওয়া হয়েছে।

1112
Image Credit : AI PHOTE

কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে?

আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? (থাকলে সেই সংক্রান্ত তথ্য দিতে হবে)

আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে?

পরিবারের সব সদস্যের মোট জমির পরিবার কত?

পরিবারের কারও চার চাকার গাড়ি আছে?

পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর প্রদান করেন?

পরিবারের কোনও সদস্য কি মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর বা পঞ্চায়েত প্রতিনিধি?

কোনও সদস্য কি পেনশনভোগী?

পরিবারের মোট বার্ষিক আয় কত?

কোনও সরকারি প্রকল্পের সুবিধা কী পাচ্ছেন?

1212
Image Credit : AI

প্রসঙ্গত আবেদনকারী নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন আছে কিনা, অথবা এসআইআর প্রক্রিয়ার ট্রাইব্যুনালের নাম বিচারাধীন আছে কিনা সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্মে। সময় নিয়ে ফর্ম ফিলাপ করার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayushman Card: স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তা পাবেন আয়ুস্মান কার্ড? স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image2
WB DA News: শীর্ষ আদালতে ফের স্থগিত ডিএ মামলার শুনানি, বদল হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনক্ষণও
Recommended image3
Kakoli Ghosh Resigns: ফের ধাক্কা তৃণমূল শিবিরে, দলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার
Recommended image4
Annapurna Bhandar List: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ সাড়ে ৫ লক্ষ মহিলা! তৈরি তালিকা,কারা রয়েছেন?
Recommended image5
Jahangir Khan: তৃণমূলের পুস্পাকে রক্ষাকবচে 'না', জাহাঙ্গিরে মুখ ফেরালো কলকাতা হাইকোর্ট
Related Stories
Recommended image1
Annapurna Bhandar: এক ধাক্কায় বাদ যাবে ৩০ লক্ষ নাম! কতদিন চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ?
Recommended image2
Annapurna Bhandar: প্রকাশিত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? আসল সত্যিটা জানালেন মুখ্যমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved