Bhabanipur: পরিকল্পনা করেই পাতা হয়েছিল 'ফাঁদ'! শুভেন্দুর এক ফোনেই ঘুরে গেল খেলা, তারপর...

Bhabanipur: শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তপ্ত ভবানীপুর। বুথ পরিদর্শনে বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে রণংদেহি মেজাজে কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের তাড়া করল জওয়ানরা।

Share this Video

Bhabanipur: দ্বিতীয় দফার ভোটে চরম উত্তেজনা ভবানীপুরে। জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দু অধিকারীকে দেখে 'জয় বাংলা' স্লোগান! 'জয় বাংলা' স্লোগান না দেওয়ার অনুরোধ করেন শুভেন্দু অধিকারী। এরপরই রণক্ষেত্রের রূপ নেয় ভবানীপুর। বিজেপির অভিযোগ, যারা স্লোগান দিচ্ছিল এরা সকলেই বহিরাগত। শুভেন্দুকে আরও হেনস্তার চেষ্টা করা হলে মৃদু লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, টহল দিচ্ছে পুলিশ ও বাহিনী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video