MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Weather Update: বঙ্গে আবহাওয়ার দ্বৈত রূপ! কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কেমন থাকবে আবহাওয়া?

WB Weather Update: বঙ্গে আবহাওয়ার দ্বৈত রূপ! কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কেমন থাকবে আবহাওয়া?

WB Weather Update: উত্তরবঙ্গে প্রবল বর্ষণের জেরে হড়পা বান ও ধসের আশঙ্কা তৈরি হয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে জলীয় বাষ্পের কারণে গুমোট অস্বস্তি বজায় থাকবে।

2 Min read
Author : Deblina Dey
Published : Jul 19 2026, 06:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
হড়পা বান বা ধস নামার আশঙ্কা
Image Credit : GEMINI

হড়পা বান বা ধস নামার আশঙ্কা

WB Weather Update: কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
হড়পা বান বা ধস নামার আশঙ্কা
Image Credit : GEMINI

হড়পা বান বা ধস নামার আশঙ্কা

আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবিবার এই দুই দিনে বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটারের গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। এর জেরে পাহাড়ি এলাকায় হড়পা বান বা ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Articles

Related image1
EGG Price Hike: কলকাতা-সহ দেশ জুড়ে বাড়ছে ডিমের দাম! চুপচাপে এক বছরে কতটা দাম বাড়ল জানেন?
Related image2
জমির কাগজ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
38
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল
Image Credit : Getty

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল

সক্রিয় নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, কখনও কখনও ৫৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই প্রতিকূল পরিস্থিতির জেরে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

48
উত্তরবঙ্গের প্রবল বর্ষণ
Image Credit : ai

উত্তরবঙ্গের প্রবল বর্ষণ

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যা উত্তরবঙ্গের প্রবল বর্ষণ এবং দক্ষিণবঙ্গের গুমোট অস্বস্তির পিছনে মূল কারণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস মিলিয়ে বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাও বর্তমানে সক্রিয় রয়েছে।

58
জলীয় বাষ্পের পরিমাণ বেশি
Image Credit : Gemini

জলীয় বাষ্পের পরিমাণ বেশি

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হবে গুমোট, অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে দেখা মিলেছে চড়া রোদের।

68
অস্থির আবহাওয়ার সাক্ষী
Image Credit : gemini

অস্থির আবহাওয়ার সাক্ষী

মেঘ জমে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিও হচ্ছে, ফলে গোটা দিনটাই থাকছে অস্থির আবহাওয়ার সাক্ষী। আবহাওয়াবিদদের মতে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড-ওড়িশার ওপর অবস্থান করছে।

78
বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা
Image Credit : gemini

বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। তবে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ কিছুটা শক্তি হারাতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

88
ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা
Image Credit : GEMINI

ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা

বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় সেদিন ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে দেখা মিলেছে চড়া রোদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image4
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image5
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Related Stories
Recommended image1
EGG Price Hike: কলকাতা-সহ দেশ জুড়ে বাড়ছে ডিমের দাম! চুপচাপে এক বছরে কতটা দাম বাড়ল জানেন?
Recommended image2
জমির কাগজ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved