স্পষ্ট হচ্ছে ভবানীপুরের রায়। পঞ্চম রাউন্ট গণনার শেষে আরও এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিদায়ী মুখ্যমন্ত্রী প্রায় ১৬ হাজার ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারীর থেকে।

কার ঝুলিতে কতো ভোট?
ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।
ভবানীপুরে মমতার ব্যবধান বাড়ল। পঞ্চম রাউন্ড গণনার শেষে তিনি ২৫৯৪২ ভোট পেয়েছেন। শুভেন্দুর ঝুলিতে আপাতত ৯২৩৬ ভোট।
চতুর্থ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে আট হাজারের বেশি ভোটে এগিয়ে মমতা। তিনি পেয়েছেন ১৭২৪৪ ভোট। শুভেন্দু পেয়েছেন ৮৭৬২ ভোট।
রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ অসনগুনির মধ্যে একটি হল ভবানীপুর। এবার নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রকে বঙ্গ ভোটের ভরকেন্দ্র বলা যেতেই পারে। এখানে সমুখ সমরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই শুধুমাত্র রাজ্য নয়। দেশের মানুষের চোখ রয়েছে ভবানীপুরের দিকে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে চলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। এই এলাকা-সহ ভিক্টোরিয়া, চৌরঙ্গ-সহ বিস্তীর্ণ এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে ভবানীপুর কেন্দ্রে কে শেষ হাসি হাসবে তা নিয়ে সাসপেন্স ক্রমশই বাড়বে।