WB Election Result 2026:বাংলায় গেরুয়া ঝড়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তেমনই দেখাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১১টা ৫৪ মিনিট পর্যন্ত রাজ্যে ১৬৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর ৮২টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। 

বাংলায় গেরুয়া ঝড়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তেমনই দেখাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। নির্বাচন কমিশনেরক দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত রাজ্যে ১৫৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর ৮৪টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। BGPM,AJUP,AISF ও সিপিএম- একটি করে আসনে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত খাতাই খুলতে পারেনি কংগ্রেস। যদিও সকালের দিকে কিছুটা এগিয়ে ছিল অধীর চৌধুরী। তারপর থেকে পিছনে শুরু করে কংগ্রেস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। যে দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত সেই দক্ষিণবঙ্গেও পদ্মফুটতে শুরু করেছে বলেও দাবি বিজেপি নেতাদের। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তৃণমূল খাতা খুলতে পারবে না বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

ভোটের হার

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিজেপির দিকে ভোট পড়েছে ৪৪ শতাংশ। তৃণমূল পেয়েছে ৪১ শতাংশেরও বেশি ভোট। বামেদের ভোট সামান্য হলেও বেড়েছে বলেও ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশনের তথ্য।

কলকাতায় চিত্র

সেই বাম আমল থেকেই কলকাতার তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। কিন্তু এবার সেই দুর্গেরও পতন হতে পারে বলেও আশঙ্কা রাজনৈতিক মহলে। কারণ বিজেপি ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। ভবানীপুর কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে পড়েছেন। অন্যদিকে বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। যাদবপুর কেন্দ্রেও পিছিয়ে তৃণমূল প্রার্থী। তবে বালিগঞ্জে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।