MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নবান্নের বিরাট ঘোষণা! বাংলার সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ছে! কারা পাবেন এই সুবিধা?

নবান্নের বিরাট ঘোষণা! বাংলার সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ছে! কারা পাবেন এই সুবিধা?

বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের। এবার ছুটির মেয়াদ বাড়াতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীদের ছুটি সংক্রান্ত বিশেষ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে। কারা পাবেন এই সুবিধা?

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 15 2025, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : ANI

দীর্ঘদিন ধরে ডিএ মামলার রায় নিয়ে সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও রায় ঘোষণার জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য এসেছে এক নতুন সুখবর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : ANI

বাংলার সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ছে!রাজ্যের অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীদের ছুটি সংক্রান্ত বিশেষ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে। কারা পাবেন এই সুবিধা?

Related Articles

Related image1
BANK HOLIDAY: পুজোয় সময় ঠিক কতদিন বন্ধ থাকবে এই রাজ্যের ব্য়াঙ্ক? রইল ছুটির তালিকা
Related image2
School Holidays: সেপ্টেম্বর জুড়ে উৎসবের আমেজ, প্রায় অর্ধেক মাস বন্ধ থাকবে স্কুল, রইল ছুটির তালিকা
38
Image Credit : Getty

কোন ছুটির মেয়াদ বাড়ল?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিভ ট্র্যাভেল কনসেশন (LTC)-এর মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। আগে এই সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩১ অক্টোবর।

48
Image Credit : stockPhoto

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত। একইসঙ্গে হোম ট্র্যাভেল কনসেশন (HTC)-এর মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ সরকারি কর্মীরা এখন এই দুটি সুবিধা ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিতে পারবেন।

58
Image Credit : stockPhoto

সরকারি কর্মীদের স্বস্তি

প্রতি তিন বছর অন্তর একবার সরকারি কর্মচারীরা এই সুবিধা পান। তবে অনেক সময় ব্যক্তিগত কারণে অনেকে নির্ধারিত সময়সীমার মধ্যে ছুটি নিয়ে উঠতে পারেন না।

68
Image Credit : stockPhoto

তাঁদের জন্যই এবার অতিরিক্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে। এর ফলে যারা এখনও পর্যন্ত ছুটির সুযোগ পাননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা ব্যবহার করতে পারবেন। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়েছে।

78
Image Credit : Asianet News

ছুটির নিয়ম কী বলছে?

নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীরা LTC অর্থাৎ লিভ ট্র্যাভেল কনসেশন দশ বছরে একবার পান। অন্যদিকে HTC বা হোম ট্র্যাভেল কনসেশন পাঁচ বছরে একবার মঞ্জুর হয়। তবে এবারের বাড়তি সময়সীমা শুধুমাত্র চলতি মেয়াদের জন্য কার্যকর থাকবে। ভবিষ্যতের ছুটি বা নতুন চক্রে এর কোনও প্রভাব পড়বে না। অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে কর্মীরা নিয়ম অনুযায়ী নতুন ছুটির আবেদন জানাতে পারবেন।

88
Image Credit : facebook

বাড়তি সময়ের তাৎপর্য

বলা হয়েছে, অনেক কর্মীই ছুটির সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেননি। কাজের চাপ বা ব্যক্তিগত কারণে অনেকে ছুটি নিতে পারেননি। তাঁদের কথা ভেবেই রাজ্য সরকার এবার এক বছরের বাড়তি সময় দিল। তবে এই বাড়তি সময় শুধুমাত্র একবারের জন্যই প্রযোজ্য।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: 8th Pay Commission - ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ বা ৪.০ হলে বেতন কতটা বাড়বে? দেখে নিন বিশেষজ্ঞদের হিসেব
Recommended image2
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image3
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image4
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image5
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Related Stories
Recommended image1
BANK HOLIDAY: পুজোয় সময় ঠিক কতদিন বন্ধ থাকবে এই রাজ্যের ব্য়াঙ্ক? রইল ছুটির তালিকা
Recommended image2
School Holidays: সেপ্টেম্বর জুড়ে উৎসবের আমেজ, প্রায় অর্ধেক মাস বন্ধ থাকবে স্কুল, রইল ছুটির তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved