Oath Taking Ceremony: বৃহস্পতিবার ব্রিগেড মঞ্চের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিবর্দশন করেন পুলিশ কমিশনার অজয় নন্দ। শনিবার ব্রিগেডের নিরাপত্তার জন্য ৪ হাজার পুলিশ মোতায়েন করা হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। 

শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু তার আগই দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। যা বিজেপির একাধিক পরিকল্পনা ভেস্তে দিতে পারে। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতায় এসেছেন অমিত শাহ। আগামিকাল, শনিবার রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল কলকাতায় কালবৈশাখী হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। তাতেই ব্যাঘাত ঘটাতে পারে গোটা অনুষ্ঠানে। আর সেই কারণেই আগাম সতর্কতা নেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ব্রিগেডের নিরাপত্তা

বৃহস্পতিবার ব্রিগেড মঞ্চের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিবর্দশন করেন পুলিশ কমিশনার অজয় নন্দ। শনিবার ব্রিগেডের নিরাপত্তার জন্য ৪ হাজার পুলিশ মোতায়েন করা হবে। পুরো ব্রিগেডকে ভাগ করা হয়েছে ৩০টি সেক্টরো। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটিকমিশনার বা অ্য়াসিস্ট্যান্স কমিশনর পদমর্যাদার পুলিশ কর্তা। তার সঙ্গে থাকবে একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই ও কয়েকজন কনস্টেবল। প্রয়োজনে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।

ব্রিগেডের প্রস্তুতি

ব্রিগেডে বসানো হবে পর্যাপ্ত সংখ্যক ডোরফ্রেম মেটাল ডিটেক্টর ও পুলিশকর্মীদের হাতে থাকবে হ্যান্ড মেটাল ডিটেক্টর। ড্রোনের পাশাপাশি ওই চত্বরে একাধিক বহুতলের ছাদ থেকে বাইনোকুলার নিয়ে চলবে ব্রিগেডের উপর কড়া নজরদারি। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভির ক্যামেরা বসানো হবে ব্রিগেডের বিভিন্ন জায়গায়। কোন কোন জায়গায় গাড়ি পার্ক করা হবে সেই ব্যাপারেও পুলিশ নির্দেশিকা জারি করবে। এ ছাড়াও প্রয়োজনমতো গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ অনুষ্ঠানে সকাল থেকে মঞ্চে বাজবে রবীন্দ্র সংগীত। ব্রিগেডের প্রবেশপথ সেজে উঠছে বাংলার সংস্কৃতিতে। ব্রিগেড প্যারেডে তিনটি অংশ থাকছে হ্যাঙারে। মাঝের হ্যাঙারে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। শপথের পর সই করার জন্য থাকছে রাইটিং ডেস্ক। বাঁদিকের অংশে থাকছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চ। এখানেই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসার ব্যবস্থা।

রাজ্যের মন্ত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। একদিকে তাঁদের বসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে থাকবেন আমন্ত্রিত অতিথিরা। বিশেষ ব্য়বস্থা হিসবে থাকছে ঝালমুড়ি আর রসগোল্লার স্টল। বেশ লম্বা সময় ধরে অনুষ্ঠান চলবে।