BJP Candidate List:দলের নিচুতলার চাপে ময়নাগুড়িতে প্রার্থী বদল করতে বাধ্য হল বিজেপি।মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে প্রার্থী বদল সহ রাজ্যের ১৩টি আসনে প্রার্থীদের নামে তালিকা প্রকাশ করা হল।গতবারের জেতা আসনে বিজেপি নতুন প্রার্থী হিসেবে ঘোষিত হলেন ডালিম রায়।

BJP Candidate List:দলের নিচুতলার চাপে ময়নাগুড়িতে প্রার্থী বদল করতে বাধ্য হল বিজেপি। মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে প্রার্থী বদল সহ রাজ্যের ১৩টি আসনে প্রার্থীদের নামে তালিকা প্রকাশ করা হল। জলপাইগুড়ি জেলার গতবারের জেতা এই আসনে বিজেপি নতুন প্রার্থী হিসেবে ঘোষিত হলেন ডালিম রায়। এর আগে ময়নাগুড়িতে প্রার্থী হিসেবে গতবারের জয়ী কৌশিক রায়-এর নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু কৌশককে নিয়ে ময়নাগুড়ি বিজেপিতে ক্ষোভ তুঙ্গে ওঠায় প্রার্থী বদল। কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠক মধ্য কলকাতার চৌরঙ্গী আসনে প্রার্থী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকা

মতুয়া গড় বাগদায় বিজেপির হয়ে লড়বেন সোমা ঠাকুর। হাওড়া দক্ষিণে শ্যামল হাটি, পাঁচলা রঞ্জনকুমার পাল, চণ্ডীপুরে পীযূষকান্তি দাস-কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর উত্তরে দেবাশিস ধর, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশু পাণ্ডা-কে টিকিট দিল গেরুয়া শিবির। এছাড়া সিতাই আসনে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায়, গড়বেতায় প্রদীপ লোধা, মেমারিতে মানব গুহ এবং বারাবনিতে অরিজিৎ রায়কে প্রার্থী করেছে বিজেপি।

ময়নাগুড়িতে প্রার্থী বদল

ময়নাগুড়িতে কেন প্রার্থী বদল

তবে মঙ্গলবারের বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ থাকল ময়নাগুড়ির প্রার্থী বদল। সেখানে প্রার্থী হিসেবে বিদায়ি বিধায়ক কৌশিক রায়ের নাম ঘোষণার পরই তীব্র ক্ষোভ শুরু হয় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের মধ্য়ে। প্রার্থী নিয়ে ক্ষোভ দেখিয়ে এরপর বিজেপির কর্মী-সর্মথকরা দলীয় কার্যালয়ও ভাঙেন। তাঁদের দাবি ছিল, কৌশিককে সেখান থেকে প্রার্থী করা হলে নিশ্চিতভাবেই বিজেপি হারবে। কৌশিকের পরিবর্তে ডালিম রায়কে প্রার্থী করার দাবি বেশ জোরালো হয়েছিল। শেষ পর্যন্ত নিচুতলার কর্মীদের দাবিতেই সিলমোহর দিল কেন্দ্রীয় নেতৃত্ব।

চৌরঙ্গীতে এবার বিজেপি প্রার্থী কংগ্রেস থেকে আসা সন্তোষ পাঠক

গতবার ময়নাগুড়িতে কী হয়েছিল

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এখান থেকে প্রায় ১২ হাজার ভোটে জিতেছিলেন কৌশিক রায়। কিন্তু দলের একাংশ তাঁর কাজে ক্ষুব্ধ ছিল। এই আসনে তৃণমূলের প্রার্থী রামমোহন রায়। ২০১৪ উপনির্বাচন ও ২০১৬ বিধানসভা নির্বাচনে ময়নাগুড়িতে জিতেঠিলেন আরএসপি তেকে তৃণমূলে আসা অন্ততদেব অধিকারী।

বিজেপির অন্দরে প্রার্থীপদ নিয়ে ক্ষোভ এবার কোন দিকে যায়

ময়নাগুড়ির মত রাজ্যের আরও বেশ কিছু আসনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বড় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। এখন প্রশ্ন হচ্ছে ময়নাগুড়িতে প্রার্থী বদল দেখে এবার সেই বিক্ষোভগুলি কি বাড়বে? নাকি নরেন্দ্র মোদী ভোটের ময়দানে নেমে গেলে সব ঠিক হয়ে যাবে।