
'কংগ্রেসকে প্রতিদান দিলেন মমতা' কৌস্তভের গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর
'কংগ্রেসকে প্রতিদান দিলেন মমতা' কৌস্তভের গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। শুভেন্দু এদিন বলেন, ‘ভবানীপুরের উপ নির্বাচনে কমপার্টমেন্টাল চিফ মিনিস্টার রূপে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দিতা করেছিলেন। মুখ্যমন্ত্রীত্ব পদ বাঁচানোর জন্য।’
'কংগ্রেসকে প্রতিদান দিলেন মমতা' কৌস্তভের গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। শুভেন্দু এদিন বলেন, 'ভবানীপুরের উপ নির্বাচনে কমপার্টমেন্টাল চিফ মিনিস্টার রূপে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দিতা করেছিলেন। মুখ্যমন্ত্রীত্ব পদ বাঁচানোর জন্য। তখন কংগ্রেস প্রকাশ্যে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে কংগ্রেসকে তার প্রতিদান দিচ্ছেন। এবং আমি আশা করব, যেভাবে কংগ্রেসের সর্ব ভারতীয় নেতা কপিল সিব্বল বা মনু সিংভি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে নানাভাবে সাহায্য করছেন প্রতিদিন, ঠিক একইভাবে কৌস্তভ বাগচীকে, তাঁদেরই সহকর্মী, কপিল সিব্বল বা মনু সিংভি-র সহকর্মী, তাঁকেও সাহায্য করবেন, তার দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে।'