MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Buddhadeb Bhattacharjee: শেষের কয়েকটা দিন একটা আবদার করেছিলেন বুদ্ধবাবু, মেটানো হয়নি সেই ইচ্ছা!

Buddhadeb Bhattacharjee: শেষের কয়েকটা দিন একটা আবদার করেছিলেন বুদ্ধবাবু, মেটানো হয়নি সেই ইচ্ছা!

চলে গেছেন তিনি। এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। শারীরিক সমস্যার জন্য প্রায় ১১ বছর ধরে ঘরবন্দি ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শেষের কটাদিন নাকি চিকিৎসকদের কাছে করেছিলেন একটা আবদারও। কি চেয়েছিলেন তিনি?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 09 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

পাম অ্যাভিনিউয়ের দু’কামরার ফ্ল্যাটে বৃহস্পতিবার সকালে ৮টা ২০ নাগাদ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু।

29
Image Credit : Wikipedia

পাশাপাশি ৩দিন ধরে জ্বরও ছিল বর্ষীয়ান সিপিএম নেতার। প্রতিদিনের মতো সকালে উঠে প্রাতঃরাশ সারেন। তবে তারপরই বিপত্তি। হঠাৎই অবস্থার অবনতি হয়। বাড়িতে অক্সিজেন দেওয়া হলেও শেষরক্ষা করা যায়নি।

39
Image Credit : @hashtagsayanmon

শারীরিক অসুস্থতায় একাধিকবার হাসপাতালে থেকেছেন তিঁনি। প্রতিবারই যুদ্ধ জয় করে ফিরেছিলেন কমরেড। তবে এবার হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

49
Image Credit : Getty

সিওপিডি-জনিত সমস্যায় ভুগছিলেন তিঁনি। এর আগে বহুবার হাসপাতালেও ভর্তি হয়েছেন। তবে এবার হাসপাতালে নেওয়া হয়নি। বাড়িতেই ছিলেন তিঁনি।

59
Image Credit : Asianet News

বরাবরই হাসপাতাল নিয়ে অনীহা ছিল বুদ্ধবাবুর। শেষবার গত বছর অগাস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিঁনি। ভেন্টিলেশনেও ছিলেন।

69
Image Credit : Asianet News

সেবার পরিস্থিতি জটিল থাকলেও একটু একটু করে সুস্থ হয়ে ওঠেন বুদ্ধবাবু। ভেন্টিলেশন থেকে বের করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে।

79
Image Credit : Getty

তবে মাঝে মাঝেই তাকে বাইপ্যাপ সাপোর্ট দিতে হত। রাইলস টিউবের মাধ্যমে খাবার ঢুকছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে। যা তাঁর একেবারেই অপছন্দ ছিল। যখন ধীরে ধীরে আরেকটু সুস্থ হয়ে উঠছিলেন, নিজে থেকেই কথা বলতেন বুদ্ধবাবু।

89
Image Credit : Getty

এক বছর আগের কথা। হাসপাতালের বেডে শুয়েই তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের কাছে আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বুদ্ধবাবু। তবে সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমের আবদার মেটানো হয়নি।

99
Image Credit : Getty

জানা গিয়েছিল সেই সময় রাইলস টিউব থাকায় তরল খাবারই একমাত্র দেওয়া হয়েছিল বুদ্ধবাবুকে। হাসপাতালে থেকে চিকিৎসায় সর্বদাই অনীহা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সেবারে চিকিৎসকদের কাছে কাতর আর্জি জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘আমাকে এ বার ছেড়ে দিন।’’

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Election 2026: শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসনিক রদবদল, কীভাবে রাজ্য চালাবেন? কমিশনকে চিঠি মমতার
Recommended image2
Kolkata Metro: কলকাতা মেট্রোয় এই জিনিসগুলো নিয়ে উঠলেই জরিমানা, যাত্রীদের জন্য চালু নয়া নিয়ম
Recommended image3
কিছুক্ষণের মধ্যেই খেল দেখাবে আবহাওয়া! ধেয়ে আসছে প্রচন্ড ঝড়বৃষ্টি! কোন কোন জেলায় তাণ্ডব?
Recommended image4
Left Candidate List: ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, নন্দীগ্রামে শান্তি গিরি, দ্বিতীয় দফায় থাকল কি সেলিম-সুজনের নাম!
Recommended image5
Now Playing
Bhowanipore: কেন হঠাৎ ভবানীপুর থানায় ঢুকে পড়লেন শুভেন্দু? চমকে দেওয়া মন্তব্য!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved