MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • TMC 21 July Meeting: সাধারণ মানুষের অসুবিধা করে একুশের সভা নয়, তৃণমূলের ২১ জুলাই নিয়ে একগুচ্ছ শর্ত আদালতের

TMC 21 July Meeting: সাধারণ মানুষের অসুবিধা করে একুশের সভা নয়, তৃণমূলের ২১ জুলাই নিয়ে একগুচ্ছ শর্ত আদালতের

Cal HC On 21 July:  হাতে গোনা আর মাত্র দু-দিন। তারপরই ২১ জুলাই তৃণমূলের শহিদ। দলের শহিদ দিবসের আগে রাজ্যের শাসক শিবিরকে একগুচ্ছ নির্দেশ আদালতের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 18 2025, 09:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
একুশে জুলাই নিয়ে হাইকোর্টে মামলা
Image Credit : Asianet News

একুশে জুলাই নিয়ে হাইকোর্টে মামলা

একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠানের কারণে যানজটের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দায়ের হওয়া মামলার শুনানিতে শুক্রবার একাধিক শর্ত বেঁধে দিল আদালত। ট্রাফিক বা যানজট নিয়ন্ত্রণ করেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে করতে হবে একুশে জুলাইয়ের সভা। নির্দেশ কলকাতা হাইকোর্টের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
একাধিক শর্তে তৃণমূলের সভার অনুমতি
Image Credit : Asianet News

একাধিক শর্তে তৃণমূলের সভার অনুমতি

আদালতের নির্দেশ, ২১ জুলাই যানজট নিয়ন্ত্রণ করেই করতে হবে সভা। সকাল ৯টা থেকে সকাল ১১ টা পর্যন্ত শহরে করা যাবে না কোনও মিছিল। ওই সময়ের মধ্যে শহরে কোনও যানজট হওয়া চলবে না। ওই সময়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার রাস্তায় যাতে কোনরকম যানজট না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে। এদিন একাধিক শর্তে তৃণমূলের একুশে জুলাই শহিদ সমাবেশের অনুমতি দিলো আদালত।

Related Articles

Related image1
BJP News: ভোটের সময় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ৩ পুলিশ কর্মীর জেল হেফাজতের নির্দেশ
Related image2
Weather Alerts: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ফের অতিভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
38
কী কী নির্দেশ দেওয়া হল?
Image Credit : Social Media

কী কী নির্দেশ দেওয়া হল?

বৃহস্পতিবারের পর শুক্রবারও এই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেই মামলায় শুক্রবার বিচারপতি তার নির্দেশে জানিয়ে দিলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করেই করতে হবে একুশে জুলাইয়ের সভা। ওই দিন সকাল ৮টা পর্যন্ত করা যাবে মিছিল। সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত করা যাবে না কোনও মিছিল। ওইদিন সকাল ৯টার সময় শহরের যেখানে যে মিছিল থাকবে সেই মিছিলগুলোকে সেখানেই থামিয়ে দিতে হবে।

48
কলকাতা পুলিশকে একাধিক নির্দেশ আদালতের
Image Credit : Social Media

কলকাতা পুলিশকে একাধিক নির্দেশ আদালতের

জানা গিয়েছে, মিছিলগুলোকে আবার শুরু করতে হবে সকাল ১১ টার পর। সকাল ৯টা থেকে সকাল ১১ টা পর্যন্ত যাতে শহরে কোনও যানজট না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। ওই সময়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার রাস্তায় যাতে কোনও রকম যানজট না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে। কলকাতা পুলিশ এলাকাতেই এই নির্দেশগুলো কার্যকর থাকবে।

58
ভিক্টোরিয়া হাউজের সামনে কর্মসূচি নিয়ে প্রশ্ন
Image Credit : Social Media

ভিক্টোরিয়া হাউজের সামনে কর্মসূচি নিয়ে প্রশ্ন

এদিন শুনানিতে মামলাকারী অল ইন্ডিয়া লইয়ার ইউনিয়নের আইনজীবী শামিম আহমেদ আদালতে দাবি করেন, তাঁরা একুশে জুলাইয়ের সমাবেশের বিরোধিতা করছেন না। বা বন্ধ করার কথাও বলছেন না। বছরের অন্যান্য সময় ভিক্টোরিয়া হাউজের সামনের এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় অন্য কোনও রাজনৈতিক দলকে ওই স্থানে কোনও কর্মসূচি করতে দেওয়া হয় না।

68
মামলাকারীর অভিযোগ
Image Credit : Social Media

মামলাকারীর অভিযোগ

যানজটের কারণ হিসেবে ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকে বলে পুলিশের পক্ষ থেকে বলা আছে। অথচ শুধুমাত্র শাসকদলের ক্ষেত্রেই এই ধারা কার্যকর হয় না। তাই প্রতি বছর একুশে জুলাইয়ের সমাবেশকে ঘিরে ব্যাপক যানজট তৈরি হয়। একুশে জুলাই দিনটিকে ইতিমধ্যেই ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। শহরের অধিকাংশ বাস তুলে নেওয়া হয়। ফেরি সার্ভিস বন্ধ থাকে। শহরের একটি স্কুল ওইদিন ছাত্রদের স্কুলে আসতেও নিষেধ করে দিয়েছে। সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন 'নো অ্যাডভার্স অর্ডার'-এর রেজোলিউশন নিয়েছে। ফলে শুনানিতে দুই পক্ষের আইনজীবী উপস্থিত না থাকলে আদালত কোনও রায় বা নির্দেশ দিতে পারবে না।

78
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন
Image Credit : Social Media

মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন

এদিনের শুনানিতেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবেই এই মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। সওয়ালে তিনি বলেন, ‘’একুশে জুলাই শহরে জান যান ও যানজট নিয়ন্ত্রণে সব রকম ব্যবস্থা করেছে। যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে সেগুলোর সমান্তরাল রাস্তা খোলা রাখা হবে। শহরে তিন ঘন্টার জন্য পণ্যবাহী গাড়ি এবং ট্রাম পরিষেবা বন্ধ রাখা হবে। তাতে সাধারণ মানুষের খুব একটা অসুবিধা হবে না।''

88
 একাধিক শর্ত আরোপ কলকাতা হাইকোর্টের
Image Credit : Social Media

একাধিক শর্ত আরোপ কলকাতা হাইকোর্টের

সব পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, একুশে জুলাই এর সমাবেশের দিন যানজট নিয়ন্ত্রণ সহ একাধিক শর্ত আরোপ করেন। সেই সঙ্গে বিচারপতি ঘোষ জানিয়ে দিয়েছেন, এই মামলার নিষ্পত্তি এখনই হবে না। আগামীদিনে এই নিয়ে সব পক্ষকে আদালতে হলফনামা জমা দিতে হবে বলেও জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dilip Ghosh: 'স্বাস্থ্য বলে কিছুই রাখেনি আগের সরকার', ফুড লাইসেন্স বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Recommended image2
Bageshwar Baba: বাঙালিদের 'ভণ্ড' বলায় থানায় অভিযোগ, ক্ষমা না চাইলে বাংলায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি
Recommended image3
Food Safety: বিরিয়ানিতে দেওয়ালের রং! একাধিক অভিযোগে কলকাতার ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড
Recommended image4
Nabanna Puja Bonus: পুজোর আগেই ঢুকবে ২০% বোনাস! এই কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image5
Prafulla Chaki Exclusive: বাংলাদেশে সংরক্ষণ করা হোক প্রফুল্ল চাকীর জন্মভিটে, আর্জি পরিবারের
Related Stories
Recommended image1
BJP News: ভোটের সময় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ৩ পুলিশ কর্মীর জেল হেফাজতের নির্দেশ
Recommended image2
Weather Alerts: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ফের অতিভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved