- Home
- West Bengal
- Kolkata
- Cal HC On Abhishek Banerjee: শিশুদের খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প, হাইকোর্টের নির্দেশে চাপে অভিষেক
Cal HC On Abhishek Banerjee: শিশুদের খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প, হাইকোর্টের নির্দেশে চাপে অভিষেক
Cal HC On Abhishek Banerjee: বাচ্চাদের খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প তৈরির অভিযোগ খোদ তৃণমূল সাংসদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে চাপ বাড় ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

সেবাশ্রয়ের নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ আদালতের
'সেবাশ্রয়ের নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব? নাকি রাজ্য পুলিশকে বলব সরিয়ে দিতে?', খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চাপ বাড়ল কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

সেবাশ্রয় নিয়ে আরও চাপে অভিষেক
সেবাশ্রয় নিয়ে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের সেবাশ্রয়ের নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। খেলার মাঠ দখল করে সেবাশ্রয় নির্মাণের অভিযোগ ওঠে। সেবাশ্রয়ের নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টৈ মামলা করেন ফলতার বাসিন্দা তথা আইনজীবী আমিনুদ্দিন খান। খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের বেআইনিভাবে দুই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ।
খেলার মাঠ ও উদ্যান দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প নির্মাণের অভিযোগ
বুধবার শুনানিতে মামলাকারী দাবি করেন, 'ফলতা বিডিও অফিসের পার্শ্ববর্তী খেলার মাঠ ও উদ্যান দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প নির্মাণ করা হয়। বর্তমানে সেবাশ্রয়ের কাজ বন্ধ রয়েছে। তারপরও সেখানে বেআইনি নির্মাণগুলি রয়েছে। এই নির্মাণ অবিলম্বে ভেঙে দেওয়া হোক।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ
মামলাকারী আরও অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়ের জন্য স্থানীয় বাসিন্দারা আরও সমস্যার মধ্যে পড়ছেন। ওই খেলার মাঠে এলাকার বিভিন্ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা, অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা, সরকারি ও সামাজিক অনুষ্ঠান হত। কিন্তু মাঠ দখল করে নেওয়ায়, সেগুলো আর সম্ভব হচ্ছে না।
অস্থায়ী নির্মাণ সরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের
সব পক্ষের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী নির্দেশ দেন, খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের মেডিক্যাল ক্যাম্পের নামে তৈরি হওয়া ওই অস্থায়ী নির্মাণ সরাতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'ওই অস্থায়ী নির্মাণ সরিয়ে দিতে হবে। পুলিশকে ডেকে পাঠাব? নাকি রাজ্য পুলিশকে বলব সরিয়ে দিতে?

