MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cal HC On SSC Recruitment: স্কুলের চাকরিতে কমল 'OBC কোটায়' সংরক্ষণ, কবে থেকে শুরু নিয়োগ? আদালতে জানালো SSC

Cal HC On SSC Recruitment: স্কুলের চাকরিতে কমল 'OBC কোটায়' সংরক্ষণ, কবে থেকে শুরু নিয়োগ? আদালতে জানালো SSC

Cal HC On SSC Recruitment: ২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে? আদালতে স্পষ্ট করে জানালো এসএসসি। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কী জানিয়েছে কলকাতা হাইকোর্টে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

3 Min read
Author : Moumita Poddar
Published : Aug 08 2026, 08:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
স্কুলে চাকরিতে নিয়োগ নিয়ে আদালতে অবস্থান স্পষ্ট করল SSC বোর্ড
Image Credit : Social Media

স্কুলে চাকরিতে নিয়োগ নিয়ে আদালতে অবস্থান স্পষ্ট করল SSC বোর্ড

২০২৫ সালের নতুন নিয়ম মেনেই হবে এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া। ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিতে 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলা হবে। ২০১৬ এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়ম অনুযায়ী নিয়োগে ওবিসি সংরক্ষণ ১৭ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। রাজ্য ও কমিশনকে সমন্বয়সাধন করে ওবিসি নীতি চূড়ান্ত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। নতুন নিয়োগবিধিতে বয়সে ছাড়, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি, নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছিল। সেগুলিও কমিশনকে মাথায় রাখার কথা বলেন বিচারপতি সিনহা। আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
২০২৫ সালের তৈরি নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে?
Image Credit : Social Media

২০২৫ সালের তৈরি নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে?

২০২৫ সালের তৈরি নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে। নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়া হলেও দুর্নীতির সঙ্গে কোনও রকম আপোষ করা হবে না। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসএলএসটি-র একটি মামলায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিজেদের এই অবস্থান স্পষ্ট করে জানাল স্কুল সার্ভিস কমিশন। এদিন শুনানিতে রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য্য আদালতকে জানান, ২০২৫ সালের নিয়মে নিয়োগ প্রক্রিয়া হলেও দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই চলবে রাজ্য সরকারের। ভবিষ্যতে কোনও নিয়োগে দুর্নীতির জায়গা নেই। ২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ীই দ্বিতীয় এসএলএসটি নিয়োগ হবে।

Related Articles

Related image1
Taslima Nasrin: "বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু সরকার ফিরতে দিচ্ছে না!" কলকাতায় এসে আবেগপ্রবণ তসলিমা
Related image2
DA Case Update: হকের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী? দু'দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
36
অযোগ্যদের বাদ রেখে নতুন নিয়োগে সায় আদালতের!
Image Credit : Social Media

অযোগ্যদের বাদ রেখে নতুন নিয়োগে সায় আদালতের!

তৃণমূল সরকারের আমলে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আবেদন করা হলেও শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশই বহাল রেখে গোটা প্যানেল বাতিল করে দেয়। এবং চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় আদালত।

46
কোন নিয়ম অনুযায়ী হবে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ?
Image Credit : Social Media

কোন নিয়ম অনুযায়ী হবে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ?

আদালতের এই নির্দেশের পর ২০২৫ সালে নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন নিয়ম তৈরি করে স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়মেই শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। কিন্তু, নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষা কর্মীদের একাংশ আদালতের দ্বারস্থ হন। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া কেন ২০২৫ সালের নিয়মে হবে? - এই প্রশ্ন তোলেন চাকরিহারাদের একাংশ। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া ২০১৬ সালের নিয়মেই করতে হবে বলে দাবি করেন তাঁরা।

56
স্কুল সার্ভিস কমিশনের অবস্থান স্পষ্ট করার নির্দেশ
Image Credit : Social Media

স্কুল সার্ভিস কমিশনের অবস্থান স্পষ্ট করার নির্দেশ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার আদালতে এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল এসএসসি। ২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানাল কমিশন। সেই সঙ্গে, ভবিষ্যতে কোনও নিয়োগেই দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না বলেও জানিয়ে দিল কমিশন।

66
SSC মামলার পরবর্তী শুনানি কবে?
Image Credit : Social Media

SSC মামলার পরবর্তী শুনানি কবে?

এদিন শুনানিতে নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি কোটায় ১৭ শতাংশ সংরক্ষণের বিষয়টিও উত্থাপন করেন বিচারপতি অমৃতা সিনহা। নতুন নিয়োগবিধিতে বয়সে ছাড়, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি, নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছিল। সেগুলিও কমিশনকে মাথায় রাখার কথা বলেন বিচারপতি। এদিন শুনানিতে নিয়োগে ওবিসি-তে সংরক্ষণের বিষয়টি নিয়েও স্পষ্ট করে নিজেদের অবস্থান জানিয়েছে কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট এবং তালিকাভুক্ত বহু সম্প্রদায়কে বাতিল করা হয়েছে। তাই নিয়েও নিয়োগ প্রক্রিয়ায় তৈরি হয়েছে জটিলতা। নতুন নিয়ম অনুযায়ী ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। সেটাও কমিশনকে মাথায় রাখতে পরামর্শ দেন বিচারপতি সিনহা। সেক্ষেত্রে রাজ্য সরকার এবং এসএসসি-কে সমন্বয়সাধন করে ওবিসি সংক্রান্ত নীতি চূড়ান্ত করা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ আগস্ট।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
যাদবপুরে সেই রাতে আসলে কী হয়েছিল! ভিডিও ফাঁস করে শতরূপদের তোপ ABVP-র নিখিলের
Recommended image2
Congress Attack On BJP Govt: বিজেপি সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম, শ্বেতপত্র প্রকাশের দাবি কংগ্রেসের
Recommended image3
Now Playing
Mamata Banerjee: লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে একি বললেন মমতা? মন্ত্রী অগ্নিমিত্রাকে কোন পরামর্শ দিলেন?
Recommended image4
Calcutta High: সরকার বদলাতেই বন্ধ হতে চলেছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন! হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির
Recommended image5
Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের
Related Stories
Recommended image1
Taslima Nasrin: "বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু সরকার ফিরতে দিচ্ছে না!" কলকাতায় এসে আবেগপ্রবণ তসলিমা
Recommended image2
DA Case Update: হকের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী? দু'দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved