MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cal HC On Govt Hospital: এবার রোগীদের খাবারেরও মান বৃদ্ধি শুভেন্দু সরকারের, হাসপাতালের বরাদ্দ নিয়ে কাটল জট

Cal HC On Govt Hospital: এবার রোগীদের খাবারেরও মান বৃদ্ধি শুভেন্দু সরকারের, হাসপাতালের বরাদ্দ নিয়ে কাটল জট

Cal HC On Govt Hospital: রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলো কলকাতা হাইকোর্ট। কেমন খাবার পাবেন রোগীরা? রোগীদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য কত টাকা বরাদ্দ করল সরকার? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 05 2026, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের
Image Credit : Social Media

হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাথাপিছু বর্ধিত মূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করতে আর কোনও অসুবিধা রইল না সরকারের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। 'আইনি জটিলতার কারণে সরকার জনস্বার্থে নতুন সিদ্ধান্ত নিতে না পারলে কীভাবে চলবে?'- প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রোগী মাথা পিছু বাড়ল খাবারের বরাদ্দ টাকা
Image Credit : Social Media

রোগী মাথা পিছু বাড়ল খাবারের বরাদ্দ টাকা

জানা গিয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগী পিছু খাবারের আর্থিক বরাদ্দ বাড়ানো নিয়ে হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের। সম্প্রতি রাজ্য সরকার সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো রোগী মাথা পিছু আগের নির্ধারিত ৫৭ টাকার খাবারের বরাদ্দ বাড়িয়ে ১১২ টাকা করার কথা ঘোষণা করেছিল সরকার। নতুন এই দর ১ অগাস্ট থেকে কার্যকর করার কথা ছিল।

Related Articles

Related image1
Dilip Ghosh: 'রেপিস্ট-টেরোরিস্টদের সেফ হোম বাংলা', জঙ্গি গ্রেফতার ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপের
Related image2
WB Census Update: স্কুলের কাজ সামলে কীভাবে জনগণনা করবেন শিক্ষকরা? জানিয়ে দিলো রাজ্য শিক্ষা দফতর
35
সরকারের নতুন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা
Image Credit : Social Media

সরকারের নতুন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা

রূপা এন্টারপ্রাইজ নামে একটি সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের রান্না করা খাবার সরবরাহকারী সংস্থা সরকারের এই নতুন সিদ্ধান্ত নিয়ে ডাকা টেন্ডারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে। মামলাকারী ওই সংস্থার দাবি, গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মতো সরকারি হাসপাতাল গুলোতে রোগীদের খাবারের মূল্য নির্ধারণের জন্য একটি 'বোর্ড বেসড কমিটি' গঠন করার কথা ছিল সরকারের। ওই কমিটিই খাবারের রেট চার্ট তৈরি করবে। তারপর সেই রেট চার্টের ভিত্তিতেই নতুন টেন্ডার প্রকাশ করতে হবে। এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আদালতে একটি রিপোর্ট জমা হওয়ার কথা ছিল রাজ্যের। কিন্তু আদালতে কোনও রিপোর্ট জমা দেওয়ার আগেই রাজ্য নতুন টেন্ডার জারি করেছে বলে অভিযোগ মামলাকারী সংস্থার।

45
আর্থিক বরাদ্দ বাড়ানোর উপর স্থগিতাদেশ
Image Credit : Social Media

আর্থিক বরাদ্দ বাড়ানোর উপর স্থগিতাদেশ

এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে একাধিক খাবার সরবরাহকারী সংস্থা। আদের দাবি ছিল, মাথা পিছু খাবারের নতুন আর্থিক বরাদ্দ সংক্রান্ত বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বে নতুন প্রাইস চার্ট জারি করতে পারে না সরকার। সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে রাজ্য সরকারের মাথাপিছু খাবারের আর্থিক বরাদ্দ বাড়ানোর উপর স্থগিতাদেশ জারি করে।

55
কাটল রোগীদের খাবারের বরাদ্দের আইনি জটিলতা
Image Credit : Social Media

কাটল রোগীদের খাবারের বরাদ্দের আইনি জটিলতা

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার সেই মামলাতেই বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। এদিন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি শম্পা সরকার প্রশ্ন করেন, বিগত কয়েক বছরে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বেড়েছে। তাতে কারও কোনও দ্বিমত নেই। কিন্তু, এই আইনি জটিলতার কারণে সরকার জনস্বার্থে নতুন সিদ্ধান্ত নিতে না পারলে কীভাবে চলবে? তাই সমস্ত দিক বিবেচনা করে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। ফলে পূর্বঘোষিত ১ অগাস্ট থেকেই মাথাপিছু বর্ধিত ১১২ টাকা খরচে খাবার সরবরাহ করতে রাজ্যের আর কোনও আইনি বাধা রইল না।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর
শুভেন্দু অধিকারী
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্টের ৩০০০ টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি? জেনে নিন দেরির আসল কারণ
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপেক্ষ! সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Recommended image3
Now Playing
Mamata Banerjee: আরও একা হলেন, আজ লাইভে এসে কী কী বললেন মমতা? দেখুন
Recommended image4
annapurna yojana: ' ৩১ তারিখের মধ্যেই'- সবার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
Recommended image5
WB Census Update: স্কুলের কাজ সামলে কীভাবে জনগণনা করবেন শিক্ষকরা? জানিয়ে দিলো রাজ্য শিক্ষা দফতর
Related Stories
Recommended image1
Dilip Ghosh: 'রেপিস্ট-টেরোরিস্টদের সেফ হোম বাংলা', জঙ্গি গ্রেফতার ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপের
Recommended image2
WB Census Update: স্কুলের কাজ সামলে কীভাবে জনগণনা করবেন শিক্ষকরা? জানিয়ে দিলো রাজ্য শিক্ষা দফতর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved