MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • চাকরিহারা গ্রুপ 'সি'-গ্রুপ 'ডি' কর্মীদের ভাতা প্রদান এখনই নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

চাকরিহারা গ্রুপ 'সি'-গ্রুপ 'ডি' কর্মীদের ভাতা প্রদান এখনই নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Cal HC On SSC Case: চাকরিহারা গ্রুপ সি-ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফের সামনে এলো বড় নির্দেশ। কী জানাল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 19 2025, 05:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
গ্রুপ সি ডি কর্মীদের জন্য কোর্টের নতুন নির্দেশ
Image Credit : Asianet News

গ্রুপ সি-ডি কর্মীদের জন্য কোর্টের নতুন নির্দেশ

সুপ্রিম কোর্টের রায়ে গত ৩ এপ্রিল একযোগে চাকরি চলে গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অ-শিক্ষক কর্মীদের। যোগ্য শিক্ষকরা সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় বসলেও শীর্ষ আদালতের রায়ে পরীক্ষায় বসতে পারেনি গ্রুপ সি-ডি কর্মীরা। এই অবস্থায় সম্প্রতি তাদের জন্য প্রতি মাসে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই নির্দেশের ওপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী জানিয়েছে কলকাতা হাইকোর্ট
Image Credit : ANI

কী জানিয়েছে কলকাতা হাইকোর্ট

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানান, গ্রুপ সি-ডি কর্মীদের রাজ্য সরকারের তরফে প্রতিমাসে ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই সকল কর্মচারীদের ভাতা  দিতে পারবে না রাজ্য সরকার। 

Related Articles

Related image1
মাত্র ৫২-তেই নিভল জীবন প্রদীপ, স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু জুবিন গর্গের
Related image2
শ্যামা নয়, পোড়া মুখেই পূজিত হন উমা! ক্যানিংয়ের এই বাড়ির দুর্গা পুজোর ইতিহাস জানলে চমকে উঠবেন
35
কেন এই সিদ্ধান্ত?
Image Credit : Social Media

কেন এই সিদ্ধান্ত?

জানা গিয়েছে, ২০১৬ সালের চাকরি বাতিল মামলায় চাকরি হারা গ্রুপ সি-ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। যদিও গত শুনানিতে কীসের ভিত্তিতে ভাতার পরিমাণ ২৫ হাজার, ২০ হাজার টাকা করা হল  সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী জানান, কে মামলা করবে তা রাজ্য সরকার ঠিক করে দিতে পারে না। 

45
গত শুনানিতে কী বলেছিলেন বিচারপতি সিনহা
Image Credit : Social Media

গত শুনানিতে কী বলেছিলেন বিচারপতি সিনহা

এদিকে গত শুনানিতে বিচারপতি সিনহা চাকরিহারা গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' কর্মীদের রাজ্যের ভাতা দেওয়ার মামলার চূড়ান্ত শুনানি শেষ বলে জানান হাইকোর্টে। রায়দান স্থগিত রাখেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে মামলার গ্রহণযোগ্যতা এবং মামলাকারীদের স্বার্থ নিয়ে নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। মামলাকারীদের পাল্টা জবাব, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের। সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারে না। কর দেন এমন যে কোনও নাগরিক ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতেই পারেন। জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে তা জানার অধিকার সবার আছে।

55
কী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী?
Image Credit : Asianet News

কী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী?

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ তে প্রায় ২৬ হাজার প্যানেল বাতিল হয়েছিল। তারমধ্যে গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' চাকরি হারারাও ছিলেন। গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' চাকরিহারাদের শ্রম দফতরের 'ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫' এর মাধ্যমে যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসের শেষের দিকে এই নিয়ে রাজ্যের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। যতদিন না মামলার নিষ্পত্তি হয়েছে ততদিন এই ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
মাত্র ৫২-তেই নিভল জীবন প্রদীপ, স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু জুবিন গর্গের
Recommended image2
শ্যামা নয়, পোড়া মুখেই পূজিত হন উমা! ক্যানিংয়ের এই বাড়ির দুর্গা পুজোর ইতিহাস জানলে চমকে উঠবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved