MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! পঞ্চমী থেকেই হাওয়া বদল জেলায়-জেলায়, রইল আবহাওয়ার বিরাট আপডেট

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! পঞ্চমী থেকেই হাওয়া বদল জেলায়-জেলায়, রইল আবহাওয়ার বিরাট আপডেট

Kolkata Today Rain Alerts: ঢাকের পিঠে পড়ে গিয়েছে কাঠি। আজ পঞ্চমী। সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? সপ্তাহভর পুজোয় আবহাওয়া কেমন থাকবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 27 2025, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কলকাতায় আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

কলকাতায় আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি ২৭ সেপ্টেম্বর সকালে গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বজ্রঝড়ের সম্ভাবনা
Image Credit : Getty

বজ্রঝড়ের সম্ভাবনা

২৭ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। ২৮-৩০ সেপ্টেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
ইউক্রেন নিয়ে কী ভাবছে রাশিয়া? ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পুতিনকে ফোন মোদীর
Related image2
চার দশকের কেরিয়ারের অবসান, অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১
36
 ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
Image Credit : Getty

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হলেও এর প্রভাবে আগামী ১-২ অক্টোবর দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া, হাওড়া, হুগলী জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পুজোয় নবমী-দশমীতে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা।  

46
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
Image Credit : stockPhoto

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে ২৬-২৮ সেপ্টেম্বর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর, দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। ২ অক্টোবর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর ও মধ্য অংশে ৪০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র থাকবে উত্তাল।

56
মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ
Image Credit : stockPhoto

মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ

এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় পুজোর প্যান্ডেল স্থাপন ও অন্যান্য কার্যক্রমে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির স্থানীয়ভাবে হতে পারে। ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমীর দিন বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।

66
মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত
Image Credit : Getty

মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত

মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
দুর্গা পূজা
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image2
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image3
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image4
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Recommended image5
Annapurna Bhandar: অন্নপূর্ণার ৩০০০ টাকা এখনও ঢোকেনি? সেপ্টেম্বর থেকেই বড় পদক্ষেপ রাজ্যের
Related Stories
Recommended image1
ইউক্রেন নিয়ে কী ভাবছে রাশিয়া? ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পুতিনকে ফোন মোদীর
Recommended image2
চার দশকের কেরিয়ারের অবসান, অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved