MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • চাকুরিরতা স্ত্রীকে ৪০০০ টাকা খোরপোষ দিতে স্বামীকে চাকরির নির্দেশ, বিবাহবিচ্ছেদ মামলায় রায় কোর্টের

চাকুরিরতা স্ত্রীকে ৪০০০ টাকা খোরপোষ দিতে স্বামীকে চাকরির নির্দেশ, বিবাহবিচ্ছেদ মামলায় রায় কোর্টের

Calcutta High Court orders: বিবাহ বিচ্ছেদ মামলায় এক অবাক করার মত নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্ত্রী চাকুরিকতা হলেও খোরপোষ দেওয়া স্বামীর দায়িত্ব। আর সেই খোরপোষ দিতে স্বামীকে চাকরি খুঁজে নিতে নির্দেশ দিয়েছে আদালত। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 21 2025, 07:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কলকাতা হাইকোর্টে বিবাহবিচ্ছেদ মামলা
Image Credit : Getty

কলকাতা হাইকোর্টে বিবাহবিচ্ছেদ মামলা

বিবাহ বিচ্ছেদ মামলায় এক অবাক করার মত নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্ত্রী চাকুরিকতা হলেও খোরপোষ দেওয়া স্বামীর দায়িত্ব। আর সেই খোরপোষ দিতে স্বামীকে চাকরি খুঁজে নিতে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ স্ত্রীর ভরণপোষঁণের দায়িত্ব স্বামীকে নিতেই হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বিবাহবিচ্ছেদ মামলা
Image Credit : pixabay

বিবাহবিচ্ছেদ মামলা

২০১২ সালে ৪ অগস্ট বিশেষ বিবাহ আইনে এই বিয়ে হয়েছিল। কিন্তু সামাজিক বিয়ে হয়নি। মহিলা শ্বশুরবাড়ি যাননি। স্বামী মহিলার বাড়িতে নানা সময় এসে থাকতেন। কিন্তু মহিলাকে তাঁর বাড়িতে নিয়ে যেতেন না। মহিলা এরপর স্বামী বিবাহবিচ্ছেদ মামলা করেন। মহিলা ভরণপোষণের জন্য মাসিক ১০ হাজার টাকা দাবি করেন।

Related Articles

Related image1
জিএসটি আর আয়কর মধ্যবিত্তের জন্য 'ডাবল ধামাকা': প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Related image2
দুর্গাপুজোর পরই শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ! SIR নিয়ে বড় নির্দেশ ECI-এর
36
পারিবারিক আদালতের দ্বারস্থ
Image Credit : Asianet News

পারিবারিক আদালতের দ্বারস্থ

পারিবারিক আদালতে স্বামী জানিয়ে দেন, তিনি বেকার। ভরণপোষণ দিতে পারবেন না। স্বামী আরও জানান তাঁর স্ত্রী রোজগার করেন। পারিবারিক আদালত স্বামীর পক্ষেই রায় দেয়।

46
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মহিলা
Image Credit : stockPhoto

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মহিলা

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা। তাতেই আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, স্ত্রীকে মাসে ৪ হাজার টাকা করে দিতেই হবে। হাইকোর্ট আরও বলে, বেকারত্বকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারবেন না স্বামী।

56
বিচারপতির পর্যবেক্ষণ
Image Credit : Getty

বিচারপতির পর্যবেক্ষণ

বিচারপতি অজয়কুমার মুখোপাধ্য়ায়ের বেঞ্চে উঠেছিল এই মামলাটি। সেই মামলার শুনানিতেই বিচারপতির পর্যবেক্ষণ স্বামী উপার্জনে সক্ষম এতে কোনও সন্দেহ নেই। স্ত্রীর প্রতি আইনি কর্তব্য পালন করতে পালন করতে হবে। বিচারপতি আরও বলেছেন, মামলাকারী কিছু রোজগার করছেন বটে! কিন্তু তা এমন কিছু নয়, যে তিনি ভরণপোষণ পাবেন না।

আদালত আরও জানতে পেরেছে মামলাকারীর স্বামীকে অনিয়মের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাই চাইলে তিনি অন্যত্র চাকরি পেতে পারেন। স্বামী শুধুমাত্র স্ত্রীর প্রতি দায়িত্ব এড়িয়ে যেতেই বেকার থাকার সিদ্ধান্ত নিয়েছে।

66
আদালতের নির্দেশ
Image Credit : Asianet News

আদালতের নির্দেশ

কলকাতা হাইকোর্টের নির্দেশ হল , প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে চার হাজার টাকা করে ভরণপোষণ বাবদ দিতে হবে ওই যুবককে। এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরের মধ্যে স্ত্রীর ১২টি ইএমআই-এর খরচ দিতে হবে। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা পারিবারিক আদালতে যেমন চলছে, তেমনই চলবে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Recommended image2
Abhishek Banerjee: নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আদালতের
Recommended image3
বাংলার ১৫ লক্ষ মহিলা পাবেন ফ্রি-তে গ্যাস কানেকশন, সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি
Recommended image4
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image5
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Related Stories
Recommended image1
জিএসটি আর আয়কর মধ্যবিত্তের জন্য 'ডাবল ধামাকা': প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image2
দুর্গাপুজোর পরই শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ! SIR নিয়ে বড় নির্দেশ ECI-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved