MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অনাস্থা প্রকাশ , ২ বিজেপি নেতা খুনে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অনাস্থা প্রকাশ , ২ বিজেপি নেতা খুনে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Cal HC On BJP: সিবিআই তদন্তে এবার অনাস্থা প্রকাশ করল খোদ কলকাতা হাইকোর্ট। কাকে দিলো তদন্ত ভার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

3 Min read
Author : Moumita Poddar
Published : Aug 25 2025, 10:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সিবিআই তদন্তে অনাস্থা আদালতের
Image Credit : Social Media

সিবিআই তদন্তে অনাস্থা আদালতের

এবার সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ কলকাতা হাইকোর্টের। খেজুরিতে দুই বিজেপি কর্মীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান যে, তিনি আর সিবিআই-এর উপর আস্থা রাখতে পারছেন না। 'সিবিআই এখন গ্যালারি শো করছে' বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বদলে এই মামলায় রাজ্য পুলিশের উপরেই তিনি আস্থা রাখতে চান বলে জানিয়ে দেন। ২৬ অগাস্ট মঙ্গলবার এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বিজেপি কর্মী খুনের তদন্তে ক্ষোভ প্রকাশ আদালতের
Image Credit : Social Media

বিজেপি কর্মী খুনের তদন্তে ক্ষোভ প্রকাশ আদালতের

সূত্রের খবর, খেজুরির ২ বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে আগেই জমা পড়েছিল ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্ট। ময়নাতদন্তের প্রথম রিপোর্টে উল্লেখ ছিল যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু হয়েছে ২ বিজেপি কর্মীর। কিন্তু দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেহে আঘাতের কথা। সেই রিপোর্ট দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Related Articles

Related image1
কমছে নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গে সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Related image2
ঘরের ভিতরে ঢুকে তরুণীকে পরপর গুলি করে খুন, কৃষ্ণনগরে হাড়হিম করা ঘটনা
36
২ বিজেপি নেতার রহস্য মৃত্যু
Image Credit : Social Media

২ বিজেপি নেতার রহস্য মৃত্যু

১১ জুলাই মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খেজুরি থানার ভাঙনমারি গ্রামে। পরের দিন অর্থাৎ গত ১২ জুলাই রহস্যজনকভাবে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস ও পঞ্চাশোর্ধ্ব সুধীরচন্দ্র পাইকের। অনুষ্ঠান স্থলের অনতিদুর থেকেই উদ্ধার হয় দু'জনের দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ দাবি করে, অনুষ্ঠান চলাকালীন অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু'জনের। যদিও, মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে। নিহত সুধীরচন্দ্র পাইকের ছেলে নন্দনকুমার পাইকও তাঁর বাবাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন।

46
ময়না তদন্তে অনাস্থা জানিয়েছিল পরিবার
Image Credit : Social Media

ময়না তদন্তে অনাস্থা জানিয়েছিল পরিবার

মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে দুই বিজেপি কর্মীর৷ যদিও পরিবার তা মানতে নারাজ। তারা আবার ময়নাতদন্তের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ ওই আবেদন খারিজ করে ময়নাতদন্ত করা চিকিৎসকের বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় দুই পরিবার। পরিবারের আর্জি মেনে ডিভিশন বেঞ্চ দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি জানানো হয়, ওই মামলাটি শুনবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চই।

56
সিবিআই তদন্তের আবেদন
Image Credit : Social Media

সিবিআই তদন্তের আবেদন

দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশের প্রেক্ষিতে এসএসকেএম-এর ৩ জন চিকিৎসককে নিয়ে বোর্ডও গঠন করে দেওয়া হয়। গত ১৯ তারিখ হাইকোর্টে দুই বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে৷ এসএসকেএম হাসপাতালের সেই ময়নাতদন্তের রিপোর্টে দুই বিজেপি কর্মীর দেহে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হয়৷ দুই সরকারি হাসপাতালের দুই ময়নাতদন্তের রিপোর্টে এমন ফারাকে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷ এরপরই মামলাকারীদের আইনজীবী সিবিআই তদন্তের আবেদন জানান হাইকোর্টে।

66
কলকাতা পুলিশে আস্থা কোর্টের
Image Credit : Social Media

কলকাতা পুলিশে আস্থা কোর্টের

সোমবার এই মামলার শুনানিতে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি পর্যবেক্ষণে জানান, সিট গঠন করে এই মামলার তদন্ত করবে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি।ডিআইজি সিআইডির নেতৃত্বে গঠিত হবে সিট। তদন্তকারী দলে থাকবেন হোমিসাইড শাখার অফিসারও। এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ। যদিও এদিন কোনও নির্দেশ দেননি তিনি। মঙ্গলবার এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি ঘোষ। আইনজীবীদের একাংশের মতে, বিচারপতির পর্যবেক্ষণ থেকেই স্পষ্ট, এই মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাতেই থাকবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Recommended image2
Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
Recommended image3
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Recommended image4
মমতাকে হারানোর নির্দেশ এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, বিস্ফোরক দাবি ঋতব্রতর
Recommended image5
Cyclone Arnab: সাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি তৈরি হবে? বাংলায় কতটা প্রভাব
Related Stories
Recommended image1
কমছে নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গে সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Recommended image2
ঘরের ভিতরে ঢুকে তরুণীকে পরপর গুলি করে খুন, কৃষ্ণনগরে হাড়হিম করা ঘটনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved