MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কমছে নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গে সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে

কমছে নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গে সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে

WB Weather Update: সপ্তাহের শুরুতেই সকাল থেকেই ছিল রৌদ্রজ্জ্বল আবহাওয়া। কমেছে বৃষ্টির দাপট। সারা সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 25 2025, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া?
Image Credit : stockPhoto

সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত। উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Image Credit : Asianet News

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা বিকানির জয়পুর এরপর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে বাংলার বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

Related Articles

Related image1
৫০ শতাংশ মার্কিন শুল্কে কতটা প্রভাব ভারতীয় বাণিজ্যে? মঙ্গলে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন নমো
Related image2
কতটা শিক্ষিত দেশের প্রধানমন্ত্রী? তথ্য প্রকাশে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়, হাইকোর্টের রায়ে স্বস্তিতে মোদী
36
ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ
Image Credit : Getty

ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায়। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : stockPhoto

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

আজ উপরের দিকের তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোনও কোনও জায়গায় হতে পারে। উপরের দিকে জেলাগুলিতে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা।

56
 ফের ভারী বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Getty

ফের ভারী বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শুধুমাত্র আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

66
কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া

আজ আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। ফের উইকেন্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image2
Bhata Hike: পুজোর আগেই সুখবর! ৫০০ টাকা বাড়ল বার্ধক্য, বিধবা ও দিব্যং ভাতা, শর্ত ১টাই
Recommended image3
BJP Warning: দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
Recommended image4
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Recommended image5
School Holidays: কাল থেকে টানা ছুটি শুরু রাজ্যের স্কুলগুলোতে, নোটিস জারি শিক্ষা দফতরের
Related Stories
Recommended image1
৫০ শতাংশ মার্কিন শুল্কে কতটা প্রভাব ভারতীয় বাণিজ্যে? মঙ্গলে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন নমো
Recommended image2
কতটা শিক্ষিত দেশের প্রধানমন্ত্রী? তথ্য প্রকাশে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়, হাইকোর্টের রায়ে স্বস্তিতে মোদী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved