
Kolkata Stampede: 'অনেক আবর্জনা বয়ে নিয়ে চলতে হচ্ছে' চোরবাগান বিপর্যয় কাণ্ডে ইঙ্গিতবাহী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Kolkata Stampede: কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পুজো মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথ ঠিক রয়েছে কি না, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা কেমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ…
Kolkata Stampede: চোরবাগান বিপর্যয়ের পর নড়েচড়ে বসল প্রশাসন! ভবানী ভবনে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ডিজি (DG), মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং সমস্ত IPS পদমর্যাদার আধিকারিকরা।
সূত্রের খবর, কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পুজো মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথ ঠিক রয়েছে কি না, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা কেমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর মতো পরিকাঠামো রয়েছে কি না, সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলছে।
চোরবাগান বিপর্যয়ের পর দুর্গাপুজোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের এই জরুরি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতা ও জেলার পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কী কী পদক্ষেপ করা হতে পারে? প্রশাসনের নজরে কোন কোন বিষয়? জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।