MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • CID Summoned Kunal Ghosh: সই জালিয়াতিকাণ্ডে কুণাল ঘোষকে সিআইডি তলব, জোড়া অস্বস্তিতে অভিষেক

CID Summoned Kunal Ghosh: সই জালিয়াতিকাণ্ডে কুণাল ঘোষকে সিআইডি তলব, জোড়া অস্বস্তিতে অভিষেক

CID Summoned Kunal Ghosh: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে এবার তদন্তে গতি বাড়ালো রাজ্য গোয়েন্দা সংস্থা। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে ভবানী ভবনে তলব। জেরা করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 13 2026, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 সই জালিয়াতি মামলার তদন্তে গতি
Image Credit : SOCIAL MEDIA

সই জালিয়াতি মামলার তদন্তে গতি

বিধায়কদের সই জালিয়াতি মামলার তদন্তে এবার গতি বাড়াল রাজ্য গোয়েন্দা সংস্থা (সিআইডি)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে নোটিস পাঠাল ভবানী ভবন। আগামী রবিবার দুপুর ২টো নাগাদ তাঁকে সিআইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কুণাল-অভিষেক মুখোমুখি জেরা
Image Credit : Asianet News

কুণাল-অভিষেক মুখোমুখি জেরা

গোয়েন্দা সূত্রে খবর, প্রয়োজন পড়লে ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ নিয়ে সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

Related Articles

Related image1
Kalyan Banerjee: আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই, অভিষেকের মামলা থেকে সরে গিয়ে বিস্ফোরক কল্যাণ
Related image2
ED On Madan Mitra Residence: মদনের একাধিক ঠিকানায় ইডি, নজরে কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি
36
জিজ্ঞাসাবাদে অসঙ্গতির অভিযোগ
Image Credit : Asianet News

জিজ্ঞাসাবাদে অসঙ্গতির অভিযোগ

তবে গোয়েন্দাদের দাবি, সেই জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের সদুত্তর মেলেনি এবং তাঁর দেওয়া তথ্যে প্রচুর অসঙ্গতি রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই কারণেই রবিবার বেলা ১২টায় অভিষেককে ফের তলব করা হয়েছে।

46
কেন ডাক পড়ল কুণাল ঘোষের?
Image Credit : ANI

কেন ডাক পড়ল কুণাল ঘোষের?

 তদন্তকারী দল সূত্রে জানা গেছে, বিধানসভায় পরিষদীয় দলনেতা নির্বাচনের রেজলিউশন বুকে বিধায়কদের সই নিয়ে মূল বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূলের একাংশের দাবি ছিল, গত মে মাসের ১৯ তারিখ সই করানো হলেও নথিতে ৬ মে তারিখ দেখানো হয়েছে। এই রেজলিউশন বুক তৈরি ও সই সংগ্রহের প্রক্রিয়ায় কুণাল ঘোষের ভূমিকা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। ইতিমধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের জবানবন্দি রেকর্ড করেছে সিআইডি। কিন্তু পূর্ববর্তী বিধায়কদের বয়ানের সঙ্গে বৃহস্পতিবার অভিষেকের দেওয়া বয়ানের কোনো মিল পাওয়া যায়নি।

56
অভিষেকের ওপর বাড়ছে জোড়া অস্বস্তি
Image Credit : ANI

অভিষেকের ওপর বাড়ছে জোড়া অস্বস্তি

গোয়েন্দারা পরিকল্পনা করেছেন, রবিবার প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর দুপুর দুটো নাগাদ কুণাল ঘোষ এলে তাঁর থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা হবে। যদি দুই নেতার বয়ানে বড় কোনও অসঙ্গতি নজরে আসে, তবে তাঁদের মুখোমুখি বসিয়ে বয়ান যাচাই করা হবে। অভিষেকের ওপর বাড়ছে জোড়া অস্বস্তি

66
 প্রচারে উস্কানিমূলক মন্তব্য
Image Credit : ANI

প্রচারে উস্কানিমূলক মন্তব্য

সই জালিয়াতি মামলার পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর চাপ বাড়াতে আরও একটি মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। বিগত বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক ও হুমকিসূচক মন্তব্য করার অভিযোগে গত মাসে বাগুইআটি থানায় রাজীব সরকার নামে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বিধাননগর সাইবার থানা এত দিন এই মামলার তদন্ত করলেও, শুক্রবারই সেই মামলার দায়িত্বভার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সিআইডি। ফলে একদিকে সই-কাণ্ড এবং অন্যদিকে উস্কানিমূলক ভাষণের মামলা— দুইয়ে মিলে রবিবার ভবানী ভবনে তৃণমূলের অন্দরের সমীকরণ কোন দিকে ঘোরে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?
Recommended image2
Acropolish Mall Molestation: অ্যাক্রোপলিস মলে চিকিৎসক দম্পতিকে হেনস্তা, গ্রেফতার ৬ মদ্যপ যুবক
Recommended image3
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে মরিয়া নওশাদ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
Recommended image4
Mamata Banerjee: প্রতীক খুঁইয়েও আদালতে স্বস্তিতে মমতার শিবির, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ
Recommended image5
হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই বান্ডিল বান্ডিল নোট! আটক যাত্রী, টাকার উৎস নিয়ে প্রশ্ন
Related Stories
Recommended image1
Kalyan Banerjee: আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই, অভিষেকের মামলা থেকে সরে গিয়ে বিস্ফোরক কল্যাণ
Recommended image2
ED On Madan Mitra Residence: মদনের একাধিক ঠিকানায় ইডি, নজরে কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved