MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নিজের বয়স নিয়ে বিরাট রহস্য ফাঁস করলেন খোদ মমতা! জানেন মুখ্যমন্ত্রীর আসল বয়স কত?

নিজের বয়স নিয়ে বিরাট রহস্য ফাঁস করলেন খোদ মমতা! জানেন মুখ্যমন্ত্রীর আসল বয়স কত?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারিভাবে জন্মদিন ৫ জানুয়ারি, ১৯৫৫। অর্থাৎ, তাঁর বয়স ৭০ বছর। কিন্তু সেই বয়স নিয়ে নতুন জল্পনার সূত্রপাত করলেন মমতা নিজেই। মজার ছলে বলে দিলেন নিজের আসল বয়স!

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 09 2025, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : Getty

বুধবার ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্টস উইক অনুষ্ঠানে নিজের বয়স নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
Image Credit : Getty

তাঁর আসল বয়েস জানলে অবাক হয়ে যাবেন।

311
Image Credit : Getty

ছাত্রছাত্রীদের সামনে মমতা বলেন, “আমরা তো সবাই হোম ডেলিভারি। আসল বয়সটা লুকিয়ে থাকে!” তিনি আরও যোগ করেন, “জন্মের সার্টিফিকেটে দেওয়া বয়সটা বাবা-মা করে দিয়েছেন। আমি জানতামও না। যখন কলেজে পড়ি তখন দাদা আমাকে একদিন বলল, তুই জানিস বাবা কীভাবে তোর বয়স দিয়েছে? সার্টিফিকেটে আমার আর তোর বয়সের মধ্যে মাত্র ৬ মাসের পার্থক্য!”

411
Image Credit : Getty

মমতা জানান, তাঁর বাবা স্কুলে গিয়ে বন্ধুকে বলেছিলেন একটি বয়স লিখে দিতে। সেই সময় বাড়িতে জন্ম নেওয়া শিশুদের সঠিক বয়স লিপিবদ্ধ করার বিষয়টি যথেষ্ট অবহেলিত ছিল। ফলে জন্ম সার্টিফিকেটে দেওয়া বয়স আর আসল বয়সের মধ্যে পার্থক্য থেকে যেত।

511
Image Credit : Getty

মুখ্যমন্ত্রী বলেন, “সবাই আমার জন্মদিন জন্মদিন করে, কিন্তু আমার এই জন্মদিন ভাল লাগে না। কারণ, আমরা তো নিজের নাম, পদবী, এমনকি বয়সও নিজে দিইনি। সবকিছু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

611
Image Credit : Getty

তিনি আরও বলেন, “আমার মনে হয়, যেদিন পৃথিবী থেকে বিদায় নেব, সেদিনই আমার আসল জন্ম হবে।” এই উক্তি ছাত্রছাত্রীদের মনে গভীর প্রভাব ফেলে।

711
Image Credit : Getty

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে মমতা তাঁর ছোটবেলার সংগ্রামের গল্পও শেয়ার করেন। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে হয়েছিল তাঁকে।

811
Image Credit : Asianet News

তিনি বলেন, “বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট আর বাধা পেরিয়ে এই জায়গায় এসেছি। ছোট থেকেই নিজের জীবন নিজে তৈরি করতে হয়েছে।”

911
Image Credit : stockPhoto

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতার দাদা। তাঁকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে মমতা বলেন, “আজ দাদা সামনে রয়েছে। তাই এই গল্প বললাম।”

1011
Image Credit : X-Mamata Banerjee

ছোটবেলার ঘটনা ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করে তিনি বলেন, “এমন স্মৃতিচারণ ছোটদের সামনে করা উচিত। এতে তাদের জীবন সম্পর্কে আরও উৎসাহিত হওয়া যায়।”

1111
Image Credit : Asianet News

মজার ছলে মমতা বলেন, “আমার বয়স ৫ বছর বাড়ানো আছে!” অর্থাৎ তাঁর বয়স ৭০ বছর নয়! ৬৫ বছর।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image2
Metro Schedule: পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, দেখুন ৪টি চাইলেন ট্রেনের সময়সূচি
Recommended image3
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image4
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image5
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved