MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • হালকা বৃষ্টিতে ভিজল শহর কলকাতা, জেলায় জেলায় শিরশিরে হাওয়ার দাপটে ঠান্ডার অনুভূতি

হালকা বৃষ্টিতে ভিজল শহর কলকাতা, জেলায় জেলায় শিরশিরে হাওয়ার দাপটে ঠান্ডার অনুভূতি

শীতের হালকা পোশাক সঙ্গে মাথায় ছাতা। সারা দুপুর থেকে রাত বইল শিরশিরে হাওয়া। বেশ ঠান্ডার অনুভূতি পেল শহর থেকে জেলা। ডিসেম্বরে আচমকা বৃষ্টির ফলে এদিন কলকাতা সহ শহরতলির তাপমাত্রাতেও প্রভাব পড়ে। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 06 2023, 11:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ৮ ডিসেম্বরের পর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে একেবারেই যে জাঁকিয়ে শীত পড়বে তেমনটা নয়। বরং ধাপে ধাপেই শহরবাসী শীত উপভোগ করতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

তবে পরবর্তী তিনদিনে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আর ওই সময় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না। শনিবার থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমতে চলেছে। আগামী দু'দিনে দিনের তাপমাত্রা বা রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না।

37
Image Credit : Asianet News

হাওয়া অফিস জানিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়। সেরকমই ঘটে। আলিপুর আবহাওয়া দফতর দিয়েছিল শীত গায়েবের রহস্যের হদিশ। হাওয়া অফিস জানায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়।

47
Image Credit : Getty

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রতি বছরই এই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। যার প্রভাবে পশ্চিমবঙ্গের বাতাসে প্রচুর জলীয় বাষ্প হয়। আর সেই জলীয় বাষ্পকে এই সময়ে বৃষ্টির আকার দিতে অনেকটাই সাহায্য করে পশ্চিমী ঝঞ্ঝা। এদিনের বৃষ্টির ক্ষেত্রেও সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে বলেই জানান তিনি।

57
Image Credit : Getty

বুধবার সকাল থেকেই শহর থেকে শহরতলীর আকাশ ছিল মেঘলা। দু এক পশলা বৃষ্টিও হয়। কখনও ইলশেগুঁড়ি, কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজে তিলোত্তমা। সঙ্গে ছিল হাওয়ার দাপট।

67
Image Credit : Getty

ইতিমধ্যে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। বর্তমানে উত্তর-পূর্ব তেলাঙ্গানা এবনং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড় ও দক্ষিণ ওড়িশা-উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আর তার প্রভাবেই বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

77
Image Credit : Asianet News

ঘূর্ণিঝড়ের ফলে শীতের আমেজ থমকে গিয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image2
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image3
Today’s News in Bengali Live: দেড়-দু'লাখ টাকা মাইনে কি যথেষ্ট? ভারতের বড় শহরে থাকতে কত আয় দরকার, যুবকের ভিডিও নিয়ে তোলপাড়
Recommended image4
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image5
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved