MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কবে DA মামলার চূড়ান্ত রায়দান করবে সুপ্রিম কোর্ট? অবশেষে কি জানা গেল তারিখ!

কবে DA মামলার চূড়ান্ত রায়দান করবে সুপ্রিম কোর্ট? অবশেষে কি জানা গেল তারিখ!

সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলার রায়দান কবে? অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর কবে আসবে? আদৌ সুখবর আসবে? লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী এখন সুপ্রিম কোর্টের দিকে চেয়ে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 13 2026, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : stockPhoto

গত ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর থেকে অপেক্ষা যেন শেষ হচ্ছে না। শীতকালীন ছুটি কাটিয়ে ৫ই জানুয়ারি, ২০২৬ সুপ্রিম কোর্ট পুনরায় খুলছে ঠিকই তবে এখনও রায়দান হয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : X

বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর কবে আসবে? আদৌ সুখবর আসবে? লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী এখন সুপ্রিম কোর্টের দিকে চেয়ে।

Related Articles

Related image1
DA Case: ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি, রাজ্যকে আজ কী নির্দেশ দেবে আদালত?
Related image2
ভোটের আগেই বকেয়া DA মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট
36
Image Credit : stockPhoto

গত বছর সেপ্টেম্বর মাসে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে। তারপর বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। স্বাভাবিক নিয়মে এই সময়ের মধ্যে রায় সামনে চলে আসার কথা। তবে কবে রায়দান হতে পারে, সেই সংক্রান্ত কোনো আপডেট এখনও মেলেনি।

46
Image Credit : stockPhoto

ডিএ মামলার রায়দান হবে জানুয়ারি মাসে?

কিছুদিন আগে কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়স-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছিলেন, আদালত খোলার প্রথম সপ্তাহ অথবা খুব বেশি হলে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায়দান হবে। তবে ১৩ তারিখ হয়ে গেলেও তা হয়নি। এ অবস্থায় হতাশা বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের।

56
Image Credit : stockPhoto

তবে সেই সময় আশঙ্কার কথা জানিয়ে মলয়বাবু আরও বলেছিলেন, জানুয়ারির দুই সপ্তাহের মধ্যে রায় না আসলে তা দীর্ঘ সময় ধরে যে কর্মচারীরা অপেক্ষা করে রয়েছেন, তাঁদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। তাহলে কী সেটাই হতে চলেছে? প্রশ্ন সরকারি কর্মীদের মনে।

66
Image Credit : stockPhoto

এদিকে ডিএ মামলার রায়দান নিয়ে আইনজীবী তথা এই মামলার সঙ্গে শুরু থেকে থাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্যও (Bikash Ranjan Bhattacharya) জানিয়েছিলেন জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। এই অবস্থায় অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই সরকারি কর্মীদের।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata: কলকাতার জনবহুল অঞ্চলে ক্যাবের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পা বাঁধা দেহ!
Recommended image2
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
Recommended image3
Now Playing
PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Recommended image4
যোগ্য হলে ফর্ম ৬ জমা দিন! নির্বাচন কমিশনের নিয়ম মেনেই SIR, স্পষ্ট বার্তা CEO-র
Recommended image5
PM Modi Amit Shah: মহালয়ার বিশেষ অনুষ্ঠানে কলকাতায় আসার কথা ছিল তাদের! কিন্তু সফর বাতিল করলেন মোদী-শাহ, কেন?
Related Stories
Recommended image1
DA Case: ফের সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি, রাজ্যকে আজ কী নির্দেশ দেবে আদালত?
Recommended image2
ভোটের আগেই বকেয়া DA মিটিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved