MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নমোর হাত ধরে গতি পাবে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা, সিআরএস অনুমোদনে সবুজ সঙ্কেতের অপেক্ষা

নমোর হাত ধরে গতি পাবে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা, সিআরএস অনুমোদনে সবুজ সঙ্কেতের অপেক্ষা

Kolkata New Metro Route: শহর ও শহরতলির যাত্রীদের জন্য পুজোর আগেই বড় সুখবর। চলতি মাসেই খুলে যেতে চলেছে ইয়েলো লাইনে মেট্রোর দরজা! কোথা থেকে কত পর্যন্ত মিলবে পরিষেবা? বিস্তারিত তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 17 2025, 06:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা মেট্রোর নতুন রুট
Image Credit : Social Media

কলকাতা মেট্রোর নতুন রুট

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ার আগেই কলকাতা ও শহরতলির মেট্রো যাত্রীদের জন্য রয়েছে দারুন একটা সুখবর। আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ইয়েলো রুটের মেট্রো পরিষেবার। সেই সঙ্গে উদ্বোধন হবে আরও তিনটি লাইনের মেট্রো। নমোর সফরের আ্রগে মেট্রোরেলের সমস্ত কাজ-খুঁটিনাটি খতিয়ে দেখতে শনিবার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট (জয়হিন্দ বিমানবন্দর) পর্যন্ত অংশের কাজ ঘুরে দেখলেন রেলের সেফটি কমিশনার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দমদম ক্যান্টনমেন্ট-বিমানবন্দর মেট্রো পরিষেবা কবে থেকে চালু হচ্ছে?
Image Credit : Asianet News

দমদম ক্যান্টনমেন্ট-বিমানবন্দর মেট্রো পরিষেবা কবে থেকে চালু হচ্ছে?

এই বিষয়ে মেট্রোরেল সূত্রে খবর, শনিবার দমদম ক্যান্টনমেন্ট-বিমানবন্দর মেট্রো পরিষেবার কাজ খতিয়ে দেখেন রেলওয়ে নিরাপত্তা কমিশনার ও প্রতিনিধি দল। এছাডা়ও এনএফ সার্কেলের রেলওয়ে নিরাপত্তা কমিশনার সুমিত সিংহল হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো স্ট্রেচ পরিদর্শন করেন। এই পরিদর্শনে তিনি মেট্রোর সব সাব-সিস্টেম যেমন ট্র্যাক, ট্রেন, জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা ইত্যাদি খতিয়ে দেখেন, যা যাত্রী পরিষেবা চালুর আগে আবশ্যিক ধাপ। তিনি দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ট্রলি পরিদর্শনও করেন।

Related Articles

Related image1
ট্রাম্প-পুতিন সাক্ষাতে কোন খাতে বইছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যত? শান্তিরক্ষায় বড় সিদ্ধান্ত দুই রাষ্ট্রনেতার
Related image2
উইকএন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা, রইল হাওয়া বদলের বিরাট আপডেট
35
সবুজ সঙ্কেতের অপেক্ষা?
Image Credit : Getty

সবুজ সঙ্কেতের অপেক্ষা?

এছাড়াও, তাঁর উপস্থিতিতে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া এবং ফেরতমুখী গতিপরীক্ষা (স্পিড ট্রায়াল) পরিচালিত হয়। এই পরিদর্শনে মেট্রো রেলের প্রধান প্রধান প্রকৌশলী অনুজ মিত্তল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

45
মসৃণ মেট্রো পরিষেবার আরও একধাপ অগ্রগতি
Image Credit : Asianet News

মসৃণ মেট্রো পরিষেবার আরও একধাপ অগ্রগতি

সিংহল এই নতুন সম্পূর্ণ হওয়া স্ট্রেচ যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত বলে সন্তোষ প্রকাশ করেন। রেলওয়ে নিরাপত্তা কমিশনারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। এই নতুন মেট্রো পরিষেবা চালু হলে কলকাতার নগর পরিবহন পরিকাঠামোয় আমূল পরিবর্তন আসবে এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত আরও মসৃণ হবে।

55
মোদীর হাত ধরে চালু হবে পরিষেবা
Image Credit : Asianet News

মোদীর হাত ধরে চালু হবে পরিষেবা

সূত্রের খবর, মোদীর হাত ধরে ইয়েলো লাইনের প্রথম অংশের পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশও চালু হয়ে যাবে। এখন ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি অংশে পরিষেবা মেলে - হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের ৪.৮ কিমি অংশ এবং শিয়ালদা থেকে ৯.২ কিমি অংশ। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৪ কিমি চালু হয়ে গেলেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোয় করে যাতায়াত করা যাবে। সেইসঙ্গে শুক্রবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর রুবি থেকে বেলেঘাটা অংশেরও উদ্বোধন করা হবে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
ট্রাম্প-পুতিন সাক্ষাতে কোন খাতে বইছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যত? শান্তিরক্ষায় বড় সিদ্ধান্ত দুই রাষ্ট্রনেতার
Recommended image2
উইকএন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা, রইল হাওয়া বদলের বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved