MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উইকএন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা, রইল হাওয়া বদলের বিরাট আপডেট

উইকএন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা, রইল হাওয়া বদলের বিরাট আপডেট

WB Weather Alerts: সপ্তাহান্তে সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও রবিবার দিনভর কেমন থাকবে আবহাওয়া?উইকএন্ডে বাইরে বেরনোর আগে একনজরে দেখুন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। চোখ রাখুন ফটো গ্যালারিতে... 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 17 2025, 06:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : stockPhoto

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ— সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জোরালো।

26
একাধিক জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস
Image Credit : Social Media

একাধিক জেলায় বজ্রঝড়ের পূর্বাভাস

১৭ থেকে ২১ অগাস্টের মধ্যে একাধিক জেলায় বেশ কিছু জায়গায় বজ্রঝড় সহ প্রবল দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে মাঠে কাজ করা বা খোলা জায়গায় অবস্থানকারীদের জন্য বজ্রপাতে বিপদের আশঙ্কা থাকছে।

Related Articles

Related image1
'শান্তিতে নোবেল দেওয়া হোক ট্রাম্পকে', শর্ত বেঁধে ইচ্ছাপ্রকাশ করলেন হিলারি ক্লিনটন
Related image2
ট্রাম্প-পুতিন সাক্ষাতে কোন খাতে বইছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যত? শান্তিরক্ষায় বড় সিদ্ধান্ত দুই রাষ্ট্রনেতার
36
মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ
Image Credit : Getty

মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ

সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। ১৮ থেকে ২০ অগাস্ট পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দমকা হাওয়ায় ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বেশিরভাগ জেলায় একাধিক দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

56
ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

ভারী বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে প্রায় প্রতিদিনই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও অনুরূপ আবহাওয়া থাকবে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় প্রথম দিন তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও পরবর্তী সময়ে অধিকাংশ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

66
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
Image Credit : Getty

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি

এছাড়া আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক দিনে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রঝড় ও ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিম্নচাপ অঞ্চল ও আন্ডারপাসে জল জমে যাওয়া, যান চলাচলে সমস্যা ও দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image2
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Recommended image3
মার্চ মাসের প্রথম দিন থেকেই ঘুরে যাবে আবহাওয়া, এক ঝটকায় অনেকটাই বাড়বে গরম
Recommended image4
Yuva Sathi: অনলাইনে যুবসাথীর ফর্ম ফিলআপ করছেন? এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আবেদন
Recommended image5
দক্ষিণে বাড়ছে পারদ, পাহাড়ে ঠান্ডা, জেনে নিন দোলে কেমন থাকবে আবহাওয়া
Related Stories
Recommended image1
'শান্তিতে নোবেল দেওয়া হোক ট্রাম্পকে', শর্ত বেঁধে ইচ্ছাপ্রকাশ করলেন হিলারি ক্লিনটন
Recommended image2
ট্রাম্প-পুতিন সাক্ষাতে কোন খাতে বইছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যত? শান্তিরক্ষায় বড় সিদ্ধান্ত দুই রাষ্ট্রনেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved