MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সোমবার থেকে টানা বৃষ্টি? বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই ভারী বর্ষণের পূর্বাভাস এই জেলাগুলিতে

সোমবার থেকে টানা বৃষ্টি? বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই ভারী বর্ষণের পূর্বাভাস এই জেলাগুলিতে

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীত যেন একেবারে গায়েব। এখনও চলছে ফ্যান। লেপ কম্বলের তো বালাই নেই। ব্যাপারটা কী! আলিপুর আবহাওয়া দফতর দিল শীত গায়েবের রহস্যের হদিশ।

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 03 2023, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : our own

হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর দিল শীত গায়েবের রহস্যের হদিশ। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : storyblocks.com

এমনিতেই ঝড়ের আগেই শীতের আমেজ বেশ ফিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। রবিবার থেকে রাতের তাপমাত্রা একটু বেড়ে যাবে। সোমবার থেকেই গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদলটা ভালো মতো চোখে পড়তে পারে।

37
Image Credit : storyblocks.com

মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেলের মধ্যে যে কোনও সময়ে ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে বাংলার আবহাওয়ায় বড় বদল আসতে পারে।

47
Image Credit : Getty

জানা গিয়েছে শনিবার বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা। এর ফলে শীতের পথে বাধা তো আছেই, গোদের উপর বিষফোঁড়ার মতো আবহাওয়ার এই উলোটপুরাণের জেরে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।

57
Image Credit : Getty

আপাতত দিন কয়েক তাপমাত্রা বাড়বে। তবে সামনের সপ্তাহের শেষ দিকে শনিবার থেকে আবহাওয়ার ইউ টার্ন চোখে পড়তে পারে। আকাশ পরিষ্কার হয়ে গিয়ে ফের একবার নামতে শুরু করবে পারদ। শীতের অনুভূতিও বাড়বে।

67
Image Credit : Getty

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

77
Image Credit : Getty

আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
যোগ্য হলে ফর্ম ৬ জমা দিন! নির্বাচন কমিশনের নিয়ম মেনেই SIR, স্পষ্ট বার্তা CEO-র
Recommended image2
PM Modi Amit Shah: মহালয়ার বিশেষ অনুষ্ঠানে কলকাতায় আসার কথা ছিল তাদের! কিন্তু সফর বাতিল করলেন মোদী-শাহ, কেন?
Recommended image3
Dilip Ghosh: আপের মতোই প্রাসঙ্গিকতা হারাচ্ছে ইন্ডিয়া জোট, তোপ দিলীপ ঘোষের
Recommended image4
Today’s News in Bengali Live: Indian Women's Cricket Team - হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Recommended image5
Suvendu On Mamata Banerjee: 'এসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না', ড্রয়ার দেখিয়ে SSKM-এর পাশে শুভেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved