তিলজলায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। মঙ্গলবার বিকেলে তিলজায় একটি জুতোর গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

Share this Video

পাঁচতলা বাড়ির দোতলায় রয়েছে একটি জুতোর কারখানা আর গোডাউন। সেখানেই মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ঘটনাস্থলে কারও আটকে থাকার সম্ভাবনা নেই। খবর পেয়ে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। কিন্তু আগুন ভয়াবহ আকার নেওয়ায় পরবর্তীকালে আরও ৫টি ইঞ্জিন আনা হয়।

Related Video