MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Dilip Ghosh: 'মন্দির ভেঙে পড়েছে, ভগবান কোথায় থাকবেন?' তৃণমূলের অস্বস্তিত্ব সংকট নিয়ে তোপ দিলীপের

Dilip Ghosh: 'মন্দির ভেঙে পড়েছে, ভগবান কোথায় থাকবেন?' তৃণমূলের অস্বস্তিত্ব সংকট নিয়ে তোপ দিলীপের

Dilip Ghosh News: বঙ্গে পালাবদল হতেই একেবারে মন্ত্রী পদে দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েত দফতরের দায়িত্ব নিয়েও দাবাং মুডেই থাকতে পছন্দ করেন সবসময়। আর এবার ফের প্রাক্তন শাসক শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। কী বললেন?  জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 06 2026, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
শওকত ইস্যুতে
Image Credit : Asianet News

শওকত ইস্যুতে

শুক্রবার রাতেই কামালগাছির কাছ থেকে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। সেই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বলেন, ‘’সবে শুরু। আপনি গুনতে থাকুন। ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। দেড় হাজার অপরাধী কে এই মুহূর্তে গ্রেফতার করা উচিৎ। এদের ওপর মানুষের অপরিসীম ক্ষোভ আছে। ওদের আরও বেশি করে গ্রেফতার করা দরকার কারণ নাহলে একটা অঘটন ঘটে যাবে। রাস্তাঘাটে যা হচ্ছে যেভাবে ঘিরে ধরছে মারধর করছে বাই চান্স অঘটন ঘটে যেতে পারে। ওদের জীবনের স্বার্থে ওদের গ্রেফতার করা উচিৎ। কোর্টে মামলা চলুক।'' 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অভিষেকের ডানা ছাঁটার তোড়জোড়
Image Credit : Asianet News

অভিষেকের ডানা ছাঁটার তোড়জোড়

‘’উত্তর প্রদেশে অখিলেশ যাদব বাবাকে সরিয়ে নিজে দলের শীর্ষে এসেছিলেন। এখানে ভোটের আগে সবাই ভেবেছিল এখানেও উত্তর প্রদেশের সিন হবে। তার বদলে এখানে মহারাষ্ট্রের সিন হয়ে গেছে। ক্ষোভটা ছোটবাবুর ওপরে বেশি। সবাই অস্তিত্বের সংকটে ভুগছেন। একটা ছাতা চাই। সবাই অনাথ হয়ে পড়েছেন। কোন ঠাকুরকে ফুল দেবেন বুঝতে পারছেন না। কিন্তু মন্দির ভেঙে পড়েছে। ভগবান কোথায় থাকবেন?'' 

Related Articles

Related image1
Malda News: বিধবা ভাতার টাকা ঢুকছে সধবার অ্যাকাউন্টে, ফাঁস তৃণমূলের আরও কেচ্ছাকাহিনী
Related image2
Mamata Banerjee: দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন কৌশল, লোকসভায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
36
 ফিরহাদের বিদায় নিয়ে কী বলললেন দিলীপ ঘোষ
Image Credit : Asianet News

ফিরহাদের বিদায় নিয়ে কী বলললেন দিলীপ ঘোষ

‘’এতদিন মাটিতে বসতেন? নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামা মমতা ব্যানার্জির কাছে শিখেছেন। কিছুদিন ড্রামা বন্ধ রাখুন। উনি কি কি ডায়লগ দিয়েছিলেন ভিডিও দেখে নিন। কি মারাত্মক অহংকার। মানুষকে আইনকে ডোন্ট কেয়ার করেছেন। এখন উল্টো মুখে উল্টো কথা। আজ যদি তৃণমূল কংগ্রেস সরকারে আসত তাহলে এইসব লোকের এইসব কথা শুনতাম? নাকি পদত্যাগের এইরকম প্রতিযোগিতা চলত? যারা এতদিন ভোগ করেছেন তারাও অপরাধের সমান ভাগীদার। একা মমতা বন্দ্যোপাধ্যায় নন। এদের হাতে পাপ লেগে আছে রক্ত লেগে আছে। সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে দেখে তাদের একই মাপকাঠিতে বিচার করতে হবে।'' 

46
কলকাতা পুরসভায় এবার কি প্রশাসক বসবে?
Image Credit : ANI

কলকাতা পুরসভায় এবার কি প্রশাসক বসবে?

‘’বলা কঠিন। শুধু কলকাতা নয়। রাজ্যে ১৪০ টা পুরসভা আছে। একই অবস্থা। হাওড়া পুরসভায় ৮ বছর নির্বাচন নেই। এতদিন কি সরকার চলছিল? এদের আগেই চলে যাওয়া উচিৎ ছিল। মানুষ সহ্য করতে না পেরে অবশেষে এদেরকে তাড়িয়েছেন। নভেম্বরের পর থেকে হয়তো নির্বাচন গুলো হতে পারে।'' 

56
তৃণমূল মানেই OYO রুম?
Image Credit : ANI

তৃণমূল মানেই OYO রুম?

‘’হাসপাতালে শাড়ির দোকান তৈরি হয়েছিল। স্পা তৈরি হয়েছিল। খাওয়াদাওয়া ফুর্তি করো। কাঁড়ি কাঁড়ি টাকা মদের বোতল আরও কত কি! পুলিশ জানে কিন্তু এখনও অনেক জায়গায় হাত লাগাচ্ছে না। পুলিশের কেন এতো প্রভূভক্তি? প্রভুর বিদায় হয়ে গিয়েছে। এখনও অনেক পুলিশের ভক্তি যাচ্ছে না।''

66
 জয়প্রকাশ এর ভীতি
Image Credit : ANI

জয়প্রকাশ এর ভীতি

‘’তৃণমূল নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন। সেদ্ধ করার টাইম পাচ্ছেন না। এই ধরনের লোকেরা কি ধরনের মন্তব্য করত ভাবুন। এদের ধারণা ছিল যা ইচ্ছা করব সবাইকে মাড়িয়ে দিয়ে চলে যাবো মানুষ কিছু করতে পারবে না। কিন্তু মানুষ কত সজাগ সেটা মানুষ দেখে নিয়েছেন।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
দিলীপ ঘোষ
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cal HC On TMCP: মেয়ো রোডে নয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনে একগুচ্ছ শর্ত বাঁধলো আদালত
Recommended image2
Nepal Flood Update: নেপালে আটকে পড়া বাঙালিদের পাশে শুভেন্দু অধিকারী, চালু রাজ্য সরকারের হেল্পলাইন
Recommended image3
Nepal Flash Flood Uopdate: ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপাল, নিখোঁজ কলকাতার ৩২ জন পর্যটক
Recommended image4
WB Weather Update: রাখির দিনে কি ভিজবে তিলোত্তমা? জেনে নিন আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে
Recommended image5
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Related Stories
Recommended image1
Malda News: বিধবা ভাতার টাকা ঢুকছে সধবার অ্যাকাউন্টে, ফাঁস তৃণমূলের আরও কেচ্ছাকাহিনী
Recommended image2
Mamata Banerjee: দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন কৌশল, লোকসভায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved