Malda News: বিধবা ভাতাতেও দুর্নীতি। প্রকাশ্যে শাসক শিবিরের একের পর এক দুর্নীতির খবর। কী বলছেন বঞ্চিত উপভোক্তা?  বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Malda News: লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বিধবা ভাতাতেও দুর্নীতি। বিধবার ভাতা ঢুকছে সধবার অ্যাকাউন্টে। একজন নন, একাধিক প্রকৃত উপভোক্তা সরকারি সুবিধা থেকে বঞ্চিত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের বাজারপাড়া এলাকায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বাজারপাড়া এলাকার বাসিন্দা সরিতা আগরওয়াল। নিজের অ্যাকাউন্টে এক টাকাও পাননি। অথচ নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট বলছে, তাঁর নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে আরেকটি অ্যাকাউন্টে।

বিধবা ভাতার টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ-

যে অ্যাকাউন্ট উপভোক্তার নামে নয়, বিধবা ভাতার নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা আত্মসাৎ এর অভিযোগ,ভাতা না পাওয়ায় ব্লক দফতরে অভিযোগ বিধবা মহিলা সরিতা আগরওয়ালের। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচল শহরের বাজারপাড়া এলাকায়। একাধিক ভুয়ো একাউন্ট সধবা মহিলাকে বিধবা মহিলা বানিয়ে প্রকৃত উপভোক্তাদের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, বিডিও কে তদন্তের নির্দেশ বিজেপি নেতৃত্বের।

উল্লেখ্য, বাংলায় ক্ষমতার পালাবদল হতেই প্রকাশ্যে আসছে শাসক শিবিরের একের পর এক দুর্নীতির খবর। কোথাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন ‘লক্ষ্মী ছেলেরা’। তো কোথাও আবার সরকারি প্রকল্পে কাটমানি খাওয়ার অভিযোগ। আর এবার প্রকাশ্যে আসলো বিধবা ভাতাতেও দুর্নীতির অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই শোরগোল মালদহ জেলাজুড়ে। 

অন্যদিকে, নিউ আলিপুর সুরুচি সংঘ-এর সচিব স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই সেই ক্লাবেই রীতিমত তাণ্ডব চালালো একদল লোক। বিকেলে দক্ষিণ কলকাতার আলিপুর, যা একটা সময় ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের খাস তালুক, সেখানেই তাঁর ভাইয়ের বিরুদ্ধে 'চোর চোর' স্লোগান ওঠে। সুরুচি সংঘের হোর্ডিং, পোস্টার- এগুলিও ছিঁড়ে ফেলা হয়। 

কলকাতার বারোয়ারি দুর্গাপুজো যে ক্লাবগুলি করে সেগুলির মধ্যে অন্যতম হল সুরুচি সংঘ। ক্লাবের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই ক্লাবের পুজো অরূপ বিশ্বাসের পুজো হিসেবেও পরিচিত। স্বরূপ বিশ্বাস ছিলেন এই ক্লাবের সচিব। ক্লাবের অন্যতম উদ্যোক্তা গ্রেফতারের পরই তাঁর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখায় একদল মানুষ। বিক্ষোভে সামিল ছিলেন এলাকার মানুষও। তারাই ক্লাবের কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।