MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নামমাত্র মহার্ঘভাতা, জানেন কেন্দ্রের তুলনায় বাংলার সরকারি কর্মীদের DA বাবদ লস হচ্ছে কত টাকা?

নামমাত্র মহার্ঘভাতা, জানেন কেন্দ্রের তুলনায় বাংলার সরকারি কর্মীদের DA বাবদ লস হচ্ছে কত টাকা?

পোয়াবারো কেন্দ্রীয় সরকারী কর্মীদের। কয়েক মাস অন্তর অন্তর DA বেড়েই চলেছে। সেই তুলনায় বাংলার সরকারি কর্মীদের হাতে আসছে না কিছুই। জানেন কেন্দ্রের তুলনায় বাংলার সরকারি কর্মীদের DA বাবদ লস হচ্ছে কত টাকা?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 06 2025, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
Image Credit : Getty

কেন্দ্রীয় হারে DA এবং মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে এখনও আন্দোলন করে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
215
Image Credit : Asianet News

রীতিমত মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে।

315
Image Credit : facebook

কিন্তু তাতেও কোনোরকম আগ্রহ দেখাচ্ছে না পশিমবঙ্গ সরকার।

415
Image Credit : stockPhoto

গত বছর লোকসভা নির্বাচনের পর শেষবার রাজ্যের সরকারী কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মাত্র ৪ শতাংশ বাড়ানো হয়েছিল।

515
Image Credit : stockPhoto

আর এই বৃদ্ধির ফলে DA এর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ।

615
Image Credit : stockPhoto

এদিকে, ২০২৪ এর শুরুর দিকে মোদী সরকার সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতার পরিমাণ বাড়িয়েছিল ৪ শতাংশ। তখন DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ এ।

715
Image Credit : stockPhoto

এরপর কয়েক মাস যেতেই দীপাবলীর শুভ মরশুমে শেষবার ফের DA বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই বারে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল।

815
Image Credit : Asianet News

এইমুহুর্তে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা মিলছে। আর এদিকে নতুন বছর পড়তেই আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির সময় এসে যাচ্ছে।

915
Image Credit : facebook

এই আবহে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে DA এর পার্থক্য কত হতে চলেছে।

1015
Image Credit : Asianet News

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের বা AICPI ভিত্তিতে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ সেখানে পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের এখনও ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে কর্মীদের।

1115
Image Credit : our own

সুতরাং, কেন্দ্র ও বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক হয়ে দাঁড়াচ্ছে ৩৯ শতাংশ ৷

1215
Image Credit : our own

অর্থাৎ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি ২০ হাজার টাকা হয়, তাহলে ৫৩ শতাংশ হারে DA পাবেন তিনি ১০ হাজার ৬০০ টাকা।

1315
Image Credit : stockPhoto

এক বছরের হিসাবে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা বাবদ পাবেন ১ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা পাবেন। আর তার নিরিখে রাজ্যের কর্মীরা আরও কম বেতন পান।

1415
Image Credit : Asianet News

হিসেবে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি ২০ হাজার টাকা হয়, তাহলে তিনি মাসে DA বাবদ ১৪ শতাংশ হারে ২৮০০ টাকা পাচ্ছেন।

1515
Image Credit : Asianet News

বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ ৩৩৬০০ টাকা। যার ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা প্রতি মাসে ৭৮০০ টাকা কম পাচ্ছেন। এবং বছরে ৯৩,৪০০ টাকা কম পাচ্ছেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
স্বরূপ গ্রেফতার হতেই রণক্ষেত্র সুরুচি সঙ্ঘ! ‘চোর-চোর’ স্লোগান দিয়ে ক্লাবে তুমুল ভাঙচুর
Recommended image2
TMC New Committee: তৃণমূলের নতুন কমিটি, মমতা-অভিষেকের পদ বহাল, বাকিরা কে কোন দায়িত্বে?
Recommended image3
TMC Vs TMC: 'পদত্যাগ করে জিতে দেখান, স্যালুট করব', বিদ্রোহী ঋতব্রতদের চ্যালেঞ্জ মদন মিত্রের
Recommended image4
Bengal DA Hike: ডিএ বৃদ্ধিতে ৯ শতাংশ শুধুই স্বপ্ন! এখনই মহার্ঘ ভাতা বাড়ছে না রাজ্য কর্মীদের!
Recommended image5
Firhad Hakim: 'চেয়ারের মর্যাদা রাখতে পারছি না', কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved